ক্যাটাগরি সমূহ

সকাল - সন্ধ্যা

এক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলা

5

এক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

“তোমাদের কেউ কি প্রতিদিন এক হাজার সওয়াব অর্জন করতে অপারগ?”

তাঁর সাথীদের মধ্যে একজন প্রশ্ন করে বলল, আমাদের কেউ কী করে এক হাজার সওয়াব অর্জন করতে পারে?

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “যে ব্যক্তি ১০০ বার বলবে,
سُبْحَانَ اللّٰهِ

উচ্চারণ সুবহা-নাল্লা-হ
বাংলা অনুবাদ আল্লাহ পবিত্র-মহান।

শব্দার্থ (Word by Word)

سُبْحَانَ আমি পবিত্রতা ঘোষণা করছি
اللّٰهِ আল্লাহর
তার জন্য এক হাজার সওয়াব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে।”
মুসলিম ৪/২০৭৩, নং ২৬৯৮।