ক্যাটাগরি সমূহ

সকাল - সন্ধ্যা

আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য

4

আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি, তার যে কোনটি দিয়েই শুরু করাতে তোমার কোনো ক্ষতি নেই। আর তা হলো,
سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَلَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ، وَاللّٰهُ اَكْبَرُ

উচ্চারণ সুবহানাল্লা-হি ওয়ালহাম্‌দু লিল্লা-হি ওয়ালা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার
বাংলা অনুবাদ আল্লাহ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। [১]

শব্দার্থ (Word by Word)

سُبْحَانَ আমি পবিত্রতা ঘোষণা করছি
اللّٰهِ، আল্লাহর
وَالْحَمْدُ এবং সকল প্রশংসা
لِلّٰهِ، আল্লাহর
وَلَآ এবং নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ، আল্লাহ
وَاللّٰهُ এবং আল্লাহ
اَكْبَرُ সর্বশ্রেষ্ঠ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, “সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়।” [২]
[১] মুসলিম ৩/১৬৮৫, নং ২১৩৭। [২] মুসলিম, ৪/২০৭২, নং ২৬৯৫।