ক্যাটাগরি সমূহ

সালাত

সালাতের শুরুতে দো‘আ

1

সালাতের শুরুতে দো‘আ #১

আবু হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরীমার পরে কিরা’আতের করার আগে অল্প সময় চুপ করে থাকতেন। আমি বললাম: হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হোক, আপনি তাকবীরে তাহরীমা ও কিরাআতের মধ্যবর্তী সময়ে নীরব থাকেন, এ সময়ে আপনি কী বলেন? তিনি বললেন, আমি এ সময়ে বলি:
اَللّٰهُمَّ بَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اَللّٰهُمَّ نَقِّنِيْ مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْاَبْيَضُ مِنَ الدَّنَسِ، اَللّٰهُمَّ اغْسِلْنِيْ مِنْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ

উচ্চারণ আল্লা-হুম্মা বা-‘ইদ বাইনী ওয়া বাইনা খাত্বা-ইয়া-ইয়া কামা বা-‘আদতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লা-হুম্মা নাক্বক্বিনী মিন খাত্বা-ইয়া-ইয়া কামা ইয়ুনাক্কাস্ ছাওবুল আবইয়াদু মিনাদ দানাসি। আল্লা-হুম্মাগসিলনী মিন খাত্বা-ইয়া-ইয়া বিল মা-’ই ওয়াস সালজি ওয়াল বারাদ
বাংলা অনুবাদ হে আল্লাহ! আপনি আমার এবং আমার গুনাহসমূহের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করুন যেরূপ দূরত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ! আপনি আমাকে আমার গুনাহসমূহ থেকে এমন পরিষ্কার করে দিন, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আপনি আমাকে আমার পাপসমূহ থেকে বরফ, পানি ও মেঘের শিলাখণ্ড দ্বারা ধৌত করে দিন।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
بَاعِدْ আপনি দূরত্ব সৃষ্টি করুন
بَيْنِيْ আমার মধ্যে
وَبَيْنَ এবং মধ্যে
خَطَايَايَ আমার গুনাহসমূহের
كَمَا যেরূপ
بَاعَدْتَ আপনি দূরত্ব সৃষ্টি করেছেন
بَيْنَ মধ্যে
الْمَشْرِقِ পূর্ব
وَالْمَغْرِبِ، ও পশ্চিমের
اَللّٰهُمَّ হে আল্লাহ
نَقِّنِيْ আমাকে পরিষ্কার করে দিন
مِنْ থেকে
خَطَايَايَ আমার গুনাহসমূহ
كَمَا যেমন
يُنَقَّى পরিষ্কার করা হয়
الثَّوْبُ কাপড়/পোশাক
الْاَبْيَضُ সাদা
مِنَ থেকে
الدَّنَسِ، ময়লা
اَللّٰهُمَّ হে আল্লাহ
اغْسِلْنِيْ আমাকে ধৌত করে দিন
مِنْ থেকে
خَطَايَايَ আমার গুনাহসমূহ
بِالْمَاءِ পানি দ্বারা
وَالثَّلْجِ ও বরফ
وَالْبَرَدِ ও শীতল শিশির
বুখারী ১/১৮১, নং ৭৪৪; মুসলিম ১/৪১৯, নং ৫৯৮।