ক্যাটাগরি সমূহ

সকাল - সন্ধ্যা

যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী

3

যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্‌র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে,
سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ، سُبْحَانَ اللّٰهِ الْعَظِيْمِ

উচ্চারণ সুব্‌হানাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্‌হানাল্লা-হিল ‘আযীম
বাংলা অনুবাদ আল্লাহ্‌র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি”।

শব্দার্থ (Word by Word)

سُبْحَانَ আমি পবিত্রতা ঘোষণা করছি
اللّٰهِ আল্লাহর
وَبِحَمْدِهٖ، ও তাঁর প্রশংসাসহ
سُبْحَانَ আমি পবিত্রতা ঘোষণা করছি
اللّٰهِ আল্লাহর
الْعَظِيْمِ মহীয়ান/সুমহান
বুখারী ৭/১৬৮, নং ৬৪০৪; মুসলিম ৪/২০৭২, নং ২৬৯৪