ক্যাটাগরি সমূহ

সকাল - সন্ধ্যা

ইসমাঈল (আ:) এর সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করার সমান সওয়াব

2

ইসমাঈল (আ:) এর সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করার সমান সওয়াব

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,

“যে ব্যক্তি নিম্নোক্ত বাণীটি ১০ বার বলবে,
لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

উচ্চারণ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর
বাংলা অনুবাদ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

শব্দার্থ (Word by Word)

لَآ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
وَحْدَهٗ তিনি এক
لَا নাই
شَرِيْكَ শরীক/অংশীদার
لَهٗ، তাঁর
لَهُ তাঁরই
الْمُلْكُ، রাজত্ব
وَلَهُ ও তাঁর
الْحَمْدُ، প্রশংসা
وَهُوَ এবং তিনি
عَلٰى উপর
كُلِّ সকল
شَيْءٍ কিছুর
قَدِيْرٌ ক্ষমতাবান
...এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাঈলের (আ:) সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করল।”
বুখারী ৭/৬৭ নং ৬৪০৪; মুসলিম, তার শব্দে ৪/২০৭১ নং ২৬৯৩; অনুরূপভাবে একশবার বলার ফযীলত দেখুন ২৭.১৯ নং দো‘আর হাদীসে।