ক্যাটাগরি সমূহ
দোয়া
দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে
১
দুষ্ট শয়তানদের ষড়যন্ত্র প্রতিহত করতে যা বলবে
اَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ الَّتِيْ لَا يُجَاوِزُهُنَّ بَرٌّ وَّلَا فَاجِرٌ مِّنْ شَرِّ مَا خَلَقَ، وَبَرَاَ وَذَرَاَ، وَمِنْ شَرِّ مَا يَنْزِلُ مِنَ السَّمَاۤءِ، وَمِنْ شَرِّ مَا يَعْرُجُ فِيْهَا، وَمِنْ شَرِّ مَا ذَرَاَ فِي الْاَرْضِ، وَمِنْ شَرِّ مَا يَخْرُجُ مِنْهَا، وَمِنْ شَرِّ فِتَنِ اللَّيْلِ وَالنَّهَارِ، وَمِنْ شَرِّ كُلِّ طَارِقٍ اِلَّا طَارِقًا يَّطْرُقُ بِخَيْرٍ يَّا رَحْمٰنُ
উচ্চারণ
আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত্-তা-ম্মা-তিল্লাতী লা ইয়ুজাউইযুহুন্না বাররুন ওয়ালা ফা-জিরুম মিন শাররি মা খালাক্বা, ওয়া বারা’আ, ওয়া যারা’আ, ওয়ামিন শাররি মা ইয়ানযিলু মিনাস্ সামা-য়ি, ওয়ামিন শাররি মা যারাআ ফিল আরদ্বি, ওয়ামিন শাররি মা ইয়াখরুজু মিনহা, ওয়ামিন শাররি ফিতানিল-লাইলি ওয়ান-নাহা-রি, ওয়ামিন শাররি কুল্লি ত্বা-রিকিন ইল্লা ত্বা-রিকান ইয়াত্বরুকু বিখাইরিন, ইয়া রহ্মানু
বাংলা অনুবাদ
আমি আল্লাহ্র ঐ সকল পরিপূর্ণ বাণীসমূহের সাহায্যে আশ্রয় চাই যা কোনো সৎলোক বা অসৎলোক অতিক্রম করতে পারে না— আল্লাহ যা সৃষ্টি করেছেন, অস্তিত্বে এনেছেন এবং তৈরি করেছেন তার অনিষ্ট থেকে, আসমান থেকে যা নেমে আসে তার অনিষ্ট থেকে, যা আকাশে উঠে তার অনিষ্ট থেকে, যা পৃথিবীতে তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, যা পৃথিবী থেকে বেরিয়ে আসে তার অনিষ্ট থেকে, দিনে-রাতে সংঘটিত ফেতনার অনিষ্ট থেকে, আর রাত্রিবেলা হঠাৎ করে আগত অনিষ্ট থেকে, তবে রাতে আগত যে বিষয় কল্যাণ নিয়ে আসে তা ব্যতীত; হে দয়াময়!
শব্দার্থ (Word by Word)
اَعُوْذُ
আমি আশ্রয় প্রার্থনা করছি
بِكَلِمَاتِ
বানী/কালামের মাধ্যমে
اللّٰهِ
আল্লাহর
التَّامَّاتِ
পরিপুর্ন/বিশুদ্ধ
الَّتِيْ
যা
لَا
না
يُجَاوِزُهُنَّ
অতিক্রম করতে পারে
بَرٌّ
সৎলোক
وَّلَا
এবং না
فَاجِرٌ
কোনো পাপী
مِّنْ
থেকে
شَرِّ
তার অনিষ্ট
مَا
যা
خَلَقَ،
সৃষ্টি করেছেন
وَبَرَاَ
এবং অস্তিত্বে এনেছেন
وَذَرَاَ،
এবং তৈরি করেছেন
وَمِنْ
এবং থেকে
شَرِّ
তার অনিষ্ট
مَا
যা
يَنْزِلُ
অবতীর্ণ হয়েছে
مِنَ
থেকে
السَّمَاۤءِ،
আসমান
وَمِنْ
এবং থেকে
شَرِّ
তার অনিষ্ট
مَا
যা
يَعْرُجُ
উপরে উঠে
فِيْهَا،
এর মধ্যে
وَمِنْ
এবং থেকে
شَرِّ
তার অনিষ্ট
مَا
যা
ذَرَاَ
তৈরি করেছেন
فِي
মাঝে
الْاَرْضِ،
যমীনের
وَمِنْ
এবং থেকে
شَرِّ
তার অনিষ্ট
مَا
যা
يَخْرُجُ
বেরিয়ে আসে
مِنْهَا،
ইহা থেকে
وَمِنْ
এবং থেকে
شَرِّ
অনিষ্ট
فِتَنِ
সংঘটিত ফেতনার
اللَّيْلِ
রাতের
وَالنَّهَارِ،
ও দিনের
وَمِنْ
এবং থেকে
شَرِّ
অনিষ্ট
كُلِّ
সব
طَارِقٍ
রাতের আগন্তুকের
اِلَّا
ব্যতীত
طَارِقًا
রাতের আগন্তুক
يَّطْرُقُ
রাতে আগত
بِخَيْرٍ
কল্যাণ নিয়ে
يَّا
হে
رَحْمٰنُ
দয়াময়
আহমাদ ৩/৪১৯, নং ১৫৪৬১, সহীহ সনদে। আর ইবনুস সুন্নী, নং ৬৩৭; আরনাঊত তার ত্বাহাভীয়ার তাখরীজে এর সনদকে বিশুদ্ধ বলেছেন, পৃ.১৩৩ আরও দেখুন, মাজমা‘উয যাওয়ায়েদ ১০/১২৭।