ক্যাটাগরি সমূহ

দোয়া

শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে

১

শরীরে কোনো ব্যথা অনুভব করলে যা করবে ও বলবে

অংশ #1
আপনার দেহের যে স্থানে আপনি ব্যথা অনুভব করছেন, সেখানে আপনার হাত রেখে তিনবার বলুন,
بِسْمِ اللّٰهِ

উচ্চারণ বিসমিল্লাহ
বাংলা অনুবাদ আল্লাহর নামে।

শব্দার্থ (Word by Word)

بِسْمِ (শুরু করছি ) নামে
اللّٰهِ আল্লাহর

অংশ #2
আর সাতবার বলুন,
اَعُوْذُ بِاللّٰهِ وَقُدْرَتِهٖ مِنْ شَرِّ مَآ اَجِدُ وَاُحَاذِرُ

উচ্চারণ আ‘ঊযু বিল্লা-হি ওয়া ক্বুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু
বাংলা অনুবাদ এই যে ব্যথা আমি অনুভব করছি এবং যার আমি আশঙ্কা করছি, তা থেকে আমি আল্লাহ্‌র এবং তাঁর কুদরতের আশ্রয় প্রার্থনা করছি।

শব্দার্থ (Word by Word)

اَعُوْذُ আমি আশ্রয় চাই
بِاللّٰهِ আল্লাহর নিকট
وَقُدْرَتِهٖ এবং তার কুদরত/ক্ষমতা
مِنْ হতে
شَرِّ অনিষ্ট
مَآ যা
اَجِدُ আমি অনুভব করছি
وَاُحَاذِرُ এবং আশংকা করছি
মুসলিম ৪/১৭২৮, নং ২২০২