ক্যাটাগরি সমূহ

হজ্জ - উমরা

সাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বে

১

সাফা ও মারওয়ায় দাঁড়িয়ে যা পড়বে

অংশ #1
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের নিকটবর্তী হলেন, তখন এই আয়াত পড়লেনঃ
اِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَاۤئِرِ اللّٰهِ

উচ্চারণ ইন্নাস্‌সাফা ওয়াল-মারওয়াতা মিন শা‘আ-ইরিল্লা-হ
বাংলা অনুবাদ নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহ্‌র নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত।

শব্দার্থ (Word by Word)

اِنَّ নিশ্চয়ই
الصَّفَا সাফা
وَالْمَرْوَةَ এবং মারওয়া
مِنْ মধ্যে
شَعَاۤئِرِ নিদর্শনসমূহের
اللّٰهِ আল্লাহর

অংশ #2
আর বলেন,
اَبْدَاُ بِمَا بَدَاَ اللّٰهُ بِهٖ

বাংলা অনুবাদ আল্লাহ্‌ যেখান থেকে শুরু করেছেন আমিও সেখান থেকে শুরু করব।

শব্দার্থ (Word by Word)

اَبْدَاُ আমি শুরু করছি
بِمَا যা দিয়ে
بَدَاَ শুরু করেছেন
اللّٰهُ আল্লাহ
بِهٖ তা দিয়ে
অতঃপর তিনি সাফা পর্বতে আরোহণ করতে লাগলেন যতক্ষণ না কা‘বা দেখলেন, অতঃপর কিবলামুখী হলেন, তারপর আল্লাহ্‌র তাওহীদ (লা ইলাহা ইল্লাল্লাহ) ঘোষণা করেন এবং তাকবীর (আল্লাহু আকবার) বলেন

অংশ #3
অতঃপর এই দো‘আ পড়েন,
لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ، اَنْجَزَ وَعْدَهٗ، وَنَصَرَ عَبْدَهٗ، وَهَزَمَ الْاَحْزَابَ وَحْدَهٗ

উচ্চারণ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর। লা ইলাহা ইল্লাল্লা-হু ওয়াহদাহু, আনজাযা ওয়া‘দাহু, ওয়ানাসারা ‘আবদাহু, ওয়া হাযামাল-আহযা-বা ওয়াহদাহু
বাংলা অনুবাদ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন, তিনি তাঁর বান্দাকে সাহায্য করেছেন, আর তিনি সকল বিরোধী দল-গোষ্ঠীকে একাই পরাস্ত করেছেন।”

শব্দার্থ (Word by Word)

لَآ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
وَحْدَهٗ তিনি এক
لَا নাই
شَرِيْكَ শরীক/অংশীদার
لَهٗ، তাঁর
لَهُ তাঁরই
الْمُلْكُ রাজত্ব
وَلَهُ ও তাঁর
الْحَمْدُ সমস্ত প্রশংসাও
وَهُوَ এবং তিনি
عَلٰى উপর
كُلِّ সকল
شَيْءٍ কিছুর
قَدِيْرٌ، ক্ষমতাবান
لَآ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
وَحْدَهٗ، তিনি এক
اَنْجَزَ পরিপুর্ন/বাস্তবায়ন করেছেন
وَعْدَهٗ، তাঁর ওয়াদা
وَنَصَرَ এবং সাহায্য করেছেন
عَبْدَهٗ، তাঁর বান্দাকে
وَهَزَمَ এবং পরাস্ত করেছেন
الْاَحْزَابَ সকল বিরোধীদল-গোষ্ঠীকে
وَحْدَهٗ একাই
এভাবে তিনি এর মধ্যবর্তী স্থানেও দো‘আ করতে থাকেন। এই দো‘আ তিনবার পাঠ করেন। হাদীসটিতে আরও আছে, “তিনি সাফা পাহাড়ে যেমন করেছিলেন মারওয়াতেও অনুরূপ করেন।”
মুসলিম ২/৮৮৮, নং ১২১৮; আর আয়াতটি সূরা আল-বাকারার আয়াত নং ১৫৮।