ক্যাটাগরি সমূহ

হজ্জ - উমরা

হাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা

১

হাজরে আসওয়াদের কাছে আসলে তাকবীর বলা

রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপর আরোহণ করে কা‘বা ঘর তাওয়াফ করলেন; যখনই তিনি হাজরে আসওয়াদের কাছে পৌছতেন, তখনই সেদিকে তার নিকটস্থ কিছু দিয়ে ইঙ্গিত করতেন এবং ‘আল্লাহু আকবার’ বলতেন,
اَللّٰهُ اَكْبَرُ

উচ্চারণ আল্লা-হু আকবার
বাংলা অনুবাদ আল্লাহ সবচেয়ে বড়।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُ আল্লাহ
اَكْبَرُ সর্বশ্রেষ্ঠ
বুখারী, (ফাতহুল বারীসহ) ৩/৪৭৬, নং ১৬১৩ আর ‘কোনো কিছু’ বলে এখানে বাঁকা লাঠি বোঝানো হয়েছে। দেখুন, বুখারী, (ফাতহুল বারীসহ), ৩/৪৭২