ক্যাটাগরি সমূহ

সামাজিক

কোনো মুসলিমের প্রশংসা করা হলে সে যা বলবে

১

কোনো মুসলিমের প্রশংসা করা হলে সে যা বলবে

সাহাবী-তাবেয়ীগণের রীতি ছিল, কেউ তাঁদেরকে ধার্মিক বললে বা প্রশংসা করলে তাঁরা কষ্ট পেতেন। কেউ তাঁদের ‘ভাল’ বললে তারা বলতেন:
اَللّٰهُمَّ لَا تُؤَاخِذْنِيْ بِمَا يَقُوْلُوْنَ، وَاغْفِرْ لِيْ مَا لَا يَعْلَمُوْنَ، (وَاجْعَلْنِيْ خَيْرًا مِّمَّا يَظُنُّوْنَ)

উচ্চারণ আল্লা-হুম্মা লা-তু’আ-খিযনী বিমা ইয়াক্বূলূনা, ওয়াগফিরলী মা-লা ইয়া‘লামূনা, (ওয়াজ‘আলনী খাইরাম মিম্মা ইয়াযুন্নূনা)
বাংলা অনুবাদ হে আল্লাহ, তারা যা বলছে তার জন্য আমাকে পাকড়াও করবেন না, তারা (আমার ব্যাপারে) যা জানে না সে ব্যাপারে আমাকে ক্ষমা করুন। (আর তারা যা ধারণা করে তার চাইতেও আমাকে উত্তম বানান)

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
لَا না
تُؤَاخِذْنِيْ আমাকে পাকড়াও করবেন
بِمَا ঐ বিষয় যা
يَقُوْلُوْنَ، তারা বলছে
وَاغْفِرْ এবং ক্ষমা করুন
لِيْ আমাকে
مَا যা
لَا না
يَعْلَمُوْنَ، তারা (আমারব্যাপারে) জানে
(وَاجْعَلْنِيْ এবং আমাকে বানান
خَيْرًا উত্তম
مِّمَّا তার চাইতেও
يَظُنُّوْنَ) তারা যা ধারণা করে
বুখারী, আল-আদাবুল মুফরাদ, নং ৭৬১ আর শাইখ আলবানী তাঁর সহীহুল আদাবিল মুফরাদ গ্রন্থে নং ৫৮৫, সেটার সনদকে সহীহ বলেছেন। আর দু’ ব্রাকেটের মাঝখানের অংশ বাইহাকীর শু‘আবুল ঈমান গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ৪/২২৮, যা অন্য পদ্ধতিতে এসেছে।