ক্যাটাগরি সমূহ
সামাজিক
কোনো মুসলিম অপর মুসলিমকে প্রশংসা করলে যা বলবে
১
কোনো মুসলিম অপর মুসলিমকে প্রশংসা করলে যা বলবে
কোন মানুষের পিছনে নিন্দা করা এবং সামনে ঢালাও প্রশংসা করা অপরাধ। প্রশংসার ক্ষেত্রে কারো বিশেষ স্বভাব বা গুণের প্রশংসা করা যেতে পারে। কারো ঢালাও প্রশংসা করতে বা নিশ্চিতরূপে কাউকে ‘ভাল’ বলতে হাদীসে নিষেধ করা হয়েছে। প্রশংসার ক্ষেত্রে বলতে হবে: আমার ধারণা, অমুক ব্যক্তি ভাল; নিশ্চয়তা প্রকাশ করা যাবে না। রাসূলুল্লাহ (স) বলেন, তোমাদের যদি কখনো কাউকে প্রশংসা করতে-ই হয় তাহলে বলবে:
اَحْسِبُ فُلَانًا وَاللّٰهُ حَسِيْبُهٗ وَلَآ اُزَكِّيْ عَلَى اللّٰهِ اَحَدًا اَحْسِبُهٗ كَذَا وَكَذَا
বাংলা অনুবাদ
“আমি অমুককে এরূপ মনে করি, আল্লাহই তাকে ভাল জানেন (তিনি তার পরিপূর্ণ হিসেব সংরক্ষক), আল্লাহর উপরে আমি কাউকে ভাল বলছি না। আমি তাকে অমুক অমুক গুণের অধিকারী বলে মনে করি।
শব্দার্থ (Word by Word)
اَحْسِبُ
আমি ধারণা করি
فُلَانًا
তাকে এভাবে
وَاللّٰهُ
এবং আল্লাহ
حَسِيْبُهٗ
তার সম্পর্কে জ্ঞাত
وَلَآ
এবং না
اُزَكِّيْ
আমি পবিত্র মনে করি
عَلَى
ওপর
اللّٰهِ
আল্লাহর
اَحَدًا
কাউকে
اَحْسِبُهٗ
আমি তার সম্পর্কে ধারণা রাখি
كَذَا
এরূপ
وَكَذَا
ও এরূপ
বুখারী (৫৬-কিতাবুশ শাহাদাত, ১৬-বাব ইযা যাক্কা) ২/৯৪৬ (ভারতীয় ১/৩৬৬); মুসলিম (৫৩-কিতাবুয যুহদ, ১৪-বাবুন নাহয়ি আনিল মাদহি) ৪/২২৯৬ (২/৪১৪) ।