ক্যাটাগরি সমূহ
সালাত
মসজিদ থেকে বের হওয়ার দো‘আ
1
মসজিদ থেকে বের হওয়ার দো‘আ
বাম পা দিয়ে শুরু করবে [১] এবং বলবে,
بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ، اَللّٰهُمَّ اعْصِمْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
উচ্চারণ
বিস্মিল্লা-হি ওয়াস্সালা-তু ওয়াস্সালা-মু ‘আলা রাসূলিল্লাহ, আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিকা, আল্লা-হুম্মা আ‘সিমনি মিনাশ শাইত্বানির রাজীম।
বাংলা অনুবাদ
আল্লাহ্র নামে (বের হচ্ছি)। আল্লাহ্র রাসুলের উপর শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ! আপনি আমার গুনাসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার দয়ার দরজাগুলো খুলে দিন। হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাযত করুন [২]
শব্দার্থ (Word by Word)
بِسْمِ
নামে
اللّٰهِ
আল্লাহর
وَالصَّلَاةُ
ও দরুদ
وَالسَّلَامُ
এবং সালাম
عَلٰى
উপর
رَسُوْلِ
রাসূলের
اللّٰهِ،
আল্লাহর
اَللّٰهُمَّ
হে আল্লাহ্
اِنِّيْ
নিশ্চয়ই আমি
اَسْاَلُكَ
আপনার নিকট চাই
مِنْ
হতে
فَضْلِكَ،
আপনার অনুগ্রহ
اَللّٰهُمَّ
হে আল্লাহ্
اعْصِمْنِيْ
আমাকে রক্ষা করুন
مِنَ
হতে
الشَّيْطَانِ
শয়তান
الرَّجِيْمِ
বিতাড়িত/ অভিশপ্ত
[১] আল-হাকিম, ১/২১৮; বাইহাকী, ২/৪৪২, আর শাইখ আলবানী তার সিলসিলাতুস সহীহায় একে হাসান হাদীস বলেছেন, ৫/৬২৪, নং ২৪৭৮। আর সেটার তাখরীজ পূর্বে গত হয়েছে।
[২] মসজিদে প্রবেশের দো‘আয় পূর্বে বর্ণিত হাদীসের রেওয়ায়েতসমূহের তাখরীজ দেখুন, (২০ নং) আর “হে আল্লাহ, আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাযত করুন” এ বাড়তি অংশের তাখরীজ দেখুন, ইবন মাজাহ্ ১/১২৯।