ক্যাটাগরি সমূহ

সফর

মুসাফিরের জন্য মুক্বীম বা অবস্থানকারীর দো‘আ

1

মুসাফিরের জন্য মুক্বীম বা অবস্থানকারীর দো‘আ #১

اَسْتَوْدِعُ اللّٰهَ دِيْنَكَ، وَاَمَانَتَكَ، وَخَوَاتِيْمَ عَمَلِكَ

উচ্চারণ আস্তাউদি‘উল্লা-হা দীনাকা ওয়া আমা-নাতাকা ওয়া খাওয়া-তীমা ‘আমালিকা
বাংলা অনুবাদ আমি আপনার দীন, আপনার আমানত (পরিবার-পরিজন ও ধন-সম্পদ) এবং আপনার সর্বশেষ আমলকে আল্লাহ্‌র হেফাযতে রাখছি।

শব্দার্থ (Word by Word)

اَسْتَوْدِعُ আমি হেফাযতে রাখছি
اللّٰهَ আল্লাহর
دِيْنَكَ، আপনার দীন
وَاَمَانَتَكَ، এবং আপনার আমানত (পরিবার-পরিজন ও ধন-সম্পদ)
وَخَوَاتِيْمَ এবং সর্বশেষ
عَمَلِكَ আপনার আমলকে
আহমাদ ২/৭, ৪৫২৪, তিরমিযী ৫/৪৯৯, নং ৩৪৪৩ আর শাইখ আলবানী একে সহীহু সুনানিত তিরমিযীতে ৩/৪১৯ সহীহ হাদীস বলেছেন।
2

মুসাফিরের জন্য মুক্বীম বা অবস্থানকারীর দো‘আ #২

زَوَّدَكَ اللّٰهُ التَّقْوٰى، وَغَفَرَ ذَنْبَكَ، وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُ مَا كُنْتَ

উচ্চারণ যাওয়াদাকাল্লাহুত তাক্বওয়া, ওয়াগাফারা যানবাকা, ওয়া ইয়াসসারা লাকাল খাইরা হাইসু মা কুনতা
বাংলা অনুবাদ আল্লাহ আপনাকে তাকওয়ার পাথেয় প্রদান করুন, আপনার গুনাহ ক্ষমা করুন, আর যেখানেই থাকুন না কেন আপনার জন্য কল্যাণকে সহজ করে দিন।

শব্দার্থ (Word by Word)

زَوَّدَكَ আপনাকে পাথেয় প্রদান করুন
اللّٰهُ আল্লাহ
التَّقْوٰى، তাকওয়ার
وَغَفَرَ এবং ক্ষমা করুন
ذَنْبَكَ، আপনার গুনাহ
وَيَسَّرَ এবং সহজ করে দিন
لَكَ আপনার জন্য
الْخَيْرَ কল্যাণকে
حَيْثُ থাকুন
مَا যেখানেই
كُنْتَ আপনি
তিরমিযী, নং ৩৪৪৪; আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৫।