ক্যাটাগরি সমূহ

সফর

গ্রাম বা শহরে প্রবেশের দো‘আ

১

গ্রাম বা শহরে প্রবেশের দো‘আ

اَللّٰهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ وَمَآ اَظْلَلْنَ، وَرَبَّ الْاَرَضِيْنَ السَّبْعِ وَمَا اَقْلَلْنَ، وَرَبَّ الشَّيَاطِيْنِ وَمَآ اَضْلَلْنَ، وَرَبَّ الرِّيَاحِ وَمَا ذَرَيْنَ، اَسْاَلُكَ خَيْرَ هٰذِهِ الْقَرْيَةِ، وَخَيْرَ اَهْلِهَا، وَخَيْرَ مَا فِيْهَا، وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ اَهْلِهَا، وَشَرِّ مَا فِيْهَا

উচ্চারণ আল্লা-হুম্মা রব্বাস্ সামা-ওয়া-তিস্ সাব‘ঈ ওয়ামা আযলালনা, ওয়ারব্বাল আরাদীনাস সাব‘ঈ ওয়ামা আক্বলালনা, ওয়া রব্বাশ শাইয়া-তী-নি ওয়ামা আদ্বলালনা, ওয়া রব্বাররিয়া-হি ওয়ামা যারাইনা, আস’আলুকা খাইরা হা-যিহিল কারইয়াতি ওয়া খাইরা আহলিহা ওয়া খাইরা মা ফীহা। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফীহা
বাংলা অনুবাদ হে আল্লাহ! সাত আসমান এবং তা যা কিছু ছায়া দিয়ে রেখেছে তার রব্ব! সাত যমীন এবং তা যা ধারণ করে রেখেছে তার রব্ব! শয়তানদের এবং ওদের দ্বারা পথভ্রষ্টদের রব্ব! বাতাসসমূহ এবং তা যা উড়িয়ে নেয় তার রব্ব! আমি আপনার নিকট চাই এ জনপদের কল্যাণ, এ জনপদবাসীর কল্যাণ এবং এর মাঝে যা আছে তার কল্যাণ। আর আমি আপনার নিকট আশ্রয় চাই এ জনপদের অনিষ্ট থেকে, তাতে বসবাসকারীদের অনিষ্ট থেকে এবং এর মাঝে যা আছে তার অনিষ্ট থেকে।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
رَبَّ রব্ব
السَّمَاوَاتِ আসমানের
السَّبْعِ সাত
وَمَآ এবং যা কিছু
اَظْلَلْنَ، ছায়া দেয়
وَرَبَّ এবং রব্ব
الْاَرَضِيْنَ যমীনের
السَّبْعِ সাত
وَمَا এবং যা কিছু
اَقْلَلْنَ، ধারণ করে রেখেছে
وَرَبَّ এবং রব্ব
الشَّيَاطِيْنِ শয়তানদের
وَمَآ এবং যা কিছু
اَضْلَلْنَ، পথভ্রষ্ট হয়েছে (ওদের দ্বারা)
وَرَبَّ এবং রব্ব
الرِّيَاحِ বাতাসের
وَمَا এবং যা
ذَرَيْنَ، উড়িয়ে নেয়
اَسْاَلُكَ আমি আপনার নিকট চাই
خَيْرَ কল্যাণ
هٰذِهِ এই
الْقَرْيَةِ، জনপদের/শহর/গ্রামের
وَخَيْرَ এবং কল্যাণ
اَهْلِهَا، এ জনপদবাসীর
وَخَيْرَ এবং কল্যাণ
مَا যা আছে
فِيْهَا، এর মাঝে
وَاَعُوْذُ এবং আমি আশ্রয় চাই
بِكَ আপনার নিকট
مِنْ থেকে
شَرِّهَا، এর অনিষ্ট
وَشَرِّ এবং অনিষ্ট থেকে
اَهْلِهَا، এ জনপদের
وَشَرِّ এবং অনিষ্ট
مَا যা আছে
فِيْهَا এর মাঝে
হাকেম, আর তিনি একে সহীহ বলেছেন এবং ইমাম যাহাবী সেটা সমর্থন করেছেন ২/১০০; ইবনুস সুন্নী, নং ৫২৪ তাছাড়া হাফেয ইবন হাজার তাঁর তাখরীজুল আযকার ৫/১৫৪, একে হাসান বলেছেন। আল্লামা ইবন বায রাহেমাহুল্লাহ বলেন, ‘হাদীসটি নাসাঈ হাসান সনদে বর্ণনা করেছেন।’ দেখুন, তুহফাতুল আখইয়ার, পৃ. ৩৭।