ক্যাটাগরি সমূহ
দোয়া
অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দো‘আ
১
অশুভ লক্ষণ গ্রহণকে অপছন্দ করে দো‘আ
ইবন উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেন, “অশুভ বা অযাত্রা চিন্তা করে যে ব্যক্তি তার কর্ম থেকে বিরত থাকল সে ব্যক্তি শিরকে নিপতিত হলো। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, এরূপ চিন্তা মনে আসলে তার কাফ্ফারা কী? তিনি বলেন, সে যেন বলে,
اَللّٰهُمَّ لَا طَيْرَ اِلَّا طَيْرُكَ، وَلَا خَيْرَ اِلَّا خَيْرُكَ، وَلَآ اِلٰهَ غَيْرُكَ
উচ্চারণ
আল্লা-হুম্মা লা ত্বাইরা ইল্লা ত্বাইরুকা ওয়ালা খাইরা ইল্লা খাইরুকা ওয়ালা ইলা-হা গাইরুকা
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনার পক্ষ থেকে অশুভ মঞ্জুর না হলে অশুভ বলে কিছু নেই। আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নেই। আর আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। [১]
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
لَا
নাই
طَيْرَ
কোনো অশুভ
اِلَّا
ছাড়া
طَيْرُكَ،
আপনার পক্ষ থেকে অশুভ
وَلَا
এবং নাই
خَيْرَ
কোনো কল্যাণ
اِلَّا
ছাড়া
خَيْرُكَ،
আপনার কল্যাণ
وَلَآ
এবং নাই
اِلٰهَ
কোনো ইলাহ
غَيْرُكَ
আপনি ছাড়া
তবে সুলক্ষণ নেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সেজন্য যখন তিনি কোনো মানুষ থেকে কোনো ভালো বাক্য বা সুবচন শুনতেন, তখন সেটা তাঁর কাছে ভালো লাগত এবং বলতেন, “তোমার মুখ থেকে তোমার সুলক্ষণ গ্রহণ করেছি”। [২]
[১] আহমাদ ২/২২০, নং ৭০৪৫; ইবনুস সুন্নী, হাদীস নং ২৯২ আর শাইখ আলবানী তাঁর সিলসিলাতুল আহাদীসিস সহীহায় ৩/৫৪, নং ১০৬৫, একে সহীহ বলেছেন।
[২] আবু দাউদ, নং ৩৭১৯; আহমাদ, নং ৯০৪০। আর শাইখ আলবানী তাঁর সিলসিলাতুস সহীহায় একে সহীহ বলেছেন, ২/৩৬৩; আবুশ শাইখ, আখলাকুন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম, পৃ. ২৭০।