ক্যাটাগরি সমূহ
দোয়া
শির্কের ভয়ে দো‘আ
১
শির্কের ভয়ে দো‘আ
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَاَنَا اَعْلَمُ، وَاَسْتَغْفِرُكَ لِمَا لَآ اَعْلَمُ
উচ্চারণ
আল্লা-হুম্মা, ইন্নী আ‘ঊযু বিকা আন্ উশ্রিকা বিকা ওয়া আনা আ‘অ্লামু, ওয়া আস্তাগফিরুকা লিমা- লা- আ‘অ্লামু।
বাংলা অনুবাদ
হে আল্লাহ, আমি জ্ঞাতসারে শিরক করা থেকে আপনার আশ্রয় গ্রহণ করছি এবং অজ্ঞাতসারে যা ঘটে তার জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
اِنِّيْٓ
নিশ্চয় আমি
اَعُوْذُ
আশ্রয় চাই
بِكَ
আপনার নিকট
اَنْ
যে
اُشْرِكَ
শির্ক/অংশীদার করা থেকে
بِكَ
আপনার সাথে
وَاَنَا
এবং আমি
اَعْلَمُ،
জ্ঞাত/জানি
وَاَسْتَغْفِرُكَ
এবং আপনার নিকট আমি ক্ষমা চাই
لِمَا
যে বিষয়
لَآ
না
اَعْلَمُ
আমি জ্ঞাত/জানি
আবূ বাকর সিদ্দীক (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেন, তোমাদের মধ্যে শিরক পিপিলিকার পদচারণার চেয়েও সূক্ষ্ম। আবূ বাকর (রা) বলেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা বা ডাকাই কি শুধু শিরক নয়? রাসূলুল্লাহ (স) বলেন, ... বরং তা পিপিলিকার পদচারণার চেয়েও সূক্ষ্ম। আমি তোমাকে একটি বিষয় শিখিয়ে দিচ্ছি যা পালন করলে ছোট ও বড় শিরক তোমার থেকে দূরিভূত হবে। তুমি -উপরের দুআটি- বলবে।” হাদীসটি সহীহ।
বুখা্রী, আল-আদাবুল মুফরাদ, পৃষ্ঠা ২৫০; আলবানী, সহীহুল আদাবিল মুফরাদ ১/২৫৯।