ক্যাটাগরি সমূহ

সামাজিক

মজলিসে যা বলতে হয়

1

মজলিসে যা বলতে হয়

ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা বলেন, গণনা করে দেখা যেত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠক থেকে উঠে যাবার পূর্বে একশবার এই দো‘আ পড়তেনঃ
رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلٰىَّ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الْغَفُوْرُ

উচ্চারণ রব্বিগফির লী ওয়াতুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত্ তাউওয়া-বুল গাফূর
বাংলা অনুবাদ হে আমার রব্ব! আপনি আমাকে মাফ করুন এবং তাওবাহ কবুল করুন; নিশ্চয় আপনিই তওবা কবুলকারী ক্ষমাশীল।

শব্দার্থ (Word by Word)

رَبِّ হে আমার রব্ব
اغْفِرْ মাফ করুন
لِيْ আমাকে
وَتُبْ এবং তাওবাহ কবুল করুন
عَلٰىَّ আমার
اِنَّكَ নিশ্চয়
اَنْتَ আপনিই
التَّوَّابُ তওবা কবুলকারী
الْغَفُوْرُ ক্ষমাশীল
তিরমিযী, নং ৩৪৩৪; ইবন মাজাহ, নং ৩৮১৪ আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৩; সহীহু ইবনি মাজাহ, ২/৩২১ আর শব্দটি তিরমিযীর।