ক্যাটাগরি সমূহ

পরিবার

বিবাহিত ব্যক্তির দো‘আ এবং বাহন ক্রয়ের পর দো‘আ

১

বিবাহিত ব্যক্তির দো‘আ এবং বাহন ক্রয়ের পর দো‘আ

যখন তোমাদের কেউ কোনো মেয়েকে বিয়ে করে, অথবা কোনো খাদেম গ্রহণ করে, তখন যেন সে বলে,
اَللّٰهُمَّ اِنِّيْٓ اَسْاَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

উচ্চারণ আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা ‘আলাইহি, ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা ‘আলাইহি
বাংলা অনুবাদ হে আল্লাহ, আমি এর যত কল্যাণ রয়েছে এবং যত কল্যাণ তার স্বভাবে আপনি দিয়েছেন তা চাই। আর এর যত অকল্যাণ রয়েছে এবং যত অকল্যাণ ওর স্বভাব-চরিত্রে আপনি রেখেছেন তা থেকে আপনার আশ্রয় চাই।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
اِنِّيْٓ নিশ্চয় আমি
اَسْاَلُكَ আপনার কাছে চাই
خَيْرَهَا، এর যত কল্যাণ রয়েছে
وَخَيْرَ এবং কল্যাণ
مَا যা
جَبَلْتَهَا তাকে সৃষ্টি করেছেন
عَلَيْهِ، যার উপর
وَاَعُوْذُ এবং আমি আশ্রয় চাই
بِكَ আপনার নিকট
مِنْ হতে
شَرِّهَا، এর অকল্যাণ
وَشَرِّ এবং অকল্যাণ
مَا যা
جَبَلْتَهَا তাকে সৃষ্টি করেছেন
عَلَيْهِ যার উপর
আর যখন কোনো উট তথা বাহন খরিদ করে, তখন যেন সে তার কুঁজের সর্বোচ্চ স্থানে হাত রাখে এবং অনুরূপ বলে।

[স্ত্রীও নতুন স্বামীকে গ্রহণের জন্য এ দুআ করতে পারেন। আরবীতে (হা-) এর স্থলে (হূ/ হী): খাইরাহূ, জাবালতাহূ, শাররিহী... বলবেন। ]
আবু দাঊদ-২/২৪৮, নং ২১৬০; ইবন মাজাহ্‌ ১/৬১৭, নং ১৯১৮। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ১/৩২৪