ক্যাটাগরি সমূহ
সফর
বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্র
1
বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্র #১
بِسْمِ اللّٰهِ، تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ
উচ্চারণ
বিসমিল্লাহি, তাওয়াককালতু ‘আলাল্লা-হি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
বাংলা অনুবাদ
আল্লাহ্র নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই [১]
শব্দার্থ (Word by Word)
بِسْمِ
নামে (বের হচ্ছি)
اللّٰهِ،
আল্লাহ্র
تَوَكَّلْتُ
ভরসা করলাম
عَلَى
উপর
اللّٰهِ،
আল্লাহর
وَلَا
এবং নেই
حَوْلَ
সামর্থ্য/ক্ষমতা
وَلَا
এবং নেই
قُوَّةَ
শক্তি
اِلَّا
ব্যতীত
بِاللّٰهِ
আল্লাহ
আনাস (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, “যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এ কথাগুলো বলবে, তাঁকে (আল্লাহর পক্ষ থেকে ) বলা হবে: তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, (তোমাকে সঠিক পথ দেখানো হলো) এবং তোমাকে হেফাযত করা হলো। আর শয়তান তার থেকে দূরে চলে যায়।” অন্য বর্ণনায় : “এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, সে ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে, হেফাযত করা হয়েছে এবং পথ দেখানো হয়েছে, কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি?” হাদীসটি হাসান সহীহ। [২]
[১] আবূ দাউদ ৪/৩২৫, নং ৫০৯৫; তিরমিযী ৫/৪৯০, ৩৪২৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫১
[২] তিরমিযী (৩৯-কিতাবুদ্দাওয়াত,৩৪-বাব ইয়াকুলু ইযা খরাজা) ৫/৪৫৬, নং ৩৪২৬ (ভা ২/১৮০-১৮১)।
2
বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্র #২
اَللّٰـهُمَّ اِنِّيْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَضِلَّ، اَوْ اُضَلَّ، اَوْ اَزِلَّ، اَوْ اُزَلَّ، اَوْ اَظْلِمَ، اَوْ اُظْلَمَ، اَوْ اَجْهَلَ، اَوْ يُجْهَلَ عَلَيَّ
উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা আন আদ্বিল্লা, আও উদ্বাল্লা, আও আযিল্লা, আও উযাল্লা, আও আযলিমা, আও উযলামা, আও আজহালা, আও ইয়ুজহালা ‘আলাইয়্যা
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই যেন নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট না করি, অথবা অন্যের দ্বারা পথভ্রষ্ট না হই; আমার নিজের বা অন্যের পদস্খলন না করি, অথবা আমায় যেন পদস্খলন করানো না হয়; আমি যেন নিজের বা অন্যের উপর যুলম না করি অথবা আমার প্রতি যুলম না করা হয়; আমি যেন নিজে মুর্খতা না করি, অথবা আমার উপর মূর্খতা করা না হয়।
শব্দার্থ (Word by Word)
اَللّٰـهُمَّ
হে আল্লাহ!
اِنِّيْۤ
নিশ্চয় আমি
اَعُوْذُ
আশ্রয় চাই
بِكَ
আপনার নিকট
اَنْ
যে
اَضِلَّ،
অন্যকে পথভ্রষ্ট না করতে
اَوْ
বা
اُضَلَّ،
পথভ্রষ্ট না হতে
اَوْ
অথবা
اَزِلَّ،
অন্যকে পদস্খলন না করতে
اَوْ
বা
اُزَلَّ،
পদস্খলিত না হতে
اَوْ
বা
اَظْلِمَ،
অন্যকে নির্যাতন করতে
اَوْ
অথবা
اُظْلَمَ،
অন্যের দ্বারা নির্যাতিত হতে
اَوْ
অথবা
اَجْهَلَ،
নিজে মুর্খতা না করতে
اَوْ
বা
يُجْهَلَ
মূর্খতা করা হতে
عَلَيَّ
অন্যের দ্বারা নিজের উপর
সুনান গ্রন্থকারগণ: আবূ দাউদ, নং ৫০৯৪; তিরমিযী, নং ৩৪২৭; নাসাঈ, নং ৫৫০১; ইবন মাজাহ, নং ৩৮৮৪ আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫২; সহীহ ইবন মাজাহ্ ২/৩৩৬।