ক্যাটাগরি সমূহ

খাদ্য ও পানীয়

আহার শেষ করার পর দো‘আ

1

আহার শেষ করার পর দো‘আ #১

যে ব্যক্তি বলবে,
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْٓ اَطْعَمَنِيْ هٰذَا، وَرَزَقَنِيْهِ، مِنْ غَيْرِ حَوْلٍ مِّنِّيْ وَلَا قُوَّةٍ

উচ্চারণ আলহামদু লিল্লা-হিল্লাযী আত‘আমানী হা-যা ওয়া রাযাকানীহি মিন গাইরি হাউলিম মিন্নী ওয়ালা কুওয়াতিন
বাংলা অনুবাদ সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমাকে এ আহার করালেন এবং এ রিযিক দিলেন যাতে ছিল না আমার পক্ষ থেকে কোনো উপায়, ছিল না কোনো শক্তি-সামর্থ্য।

শব্দার্থ (Word by Word)

اَلْحَمْدُ সকল প্রশংসা
لِلّٰهِ আল্লাহর জন্য
الَّذِيْٓ যিনি
اَطْعَمَنِيْ আমাকে আহার করালেন
هٰذَا، এই খাদ্য
وَرَزَقَنِيْهِ، এবং একে আমাদের রিজিক করলেন
مِنْ থেকে
غَيْرِ ছাড়া
حَوْلٍ ক্ষমতা/সামর্থ্য
مِّنِّيْ আমার পক্ষ থেকে কোনো
وَلَا এবং নাই
قُوَّةٍ কোনো শক্তি
...আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন
হাদীসটি নাসাঈ ব্যতীত সকল সুনান গ্রন্থকারগণ সংকলন করেছেন। আবূ দাউদ, নং ৪০২৫; তিরমিযী, নং ৩৪৫৮; ইবন মাজাহ, নং ৩২৮৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫৯।