ক্যাটাগরি সমূহ
খাদ্য ও পানীয়
খাওয়ার পূর্বে দো‘আ
1
খাওয়ার পূর্বে দো‘আ #১
অংশ #1
যখন তোমাদের কেউ আহার শুরু করে তখন সে যেন বলে,
بِسْمِ اللّٰهِ
উচ্চারণ
বিসমিল্লাহ
বাংলা অনুবাদ
আল্লাহর নামে।
শব্দার্থ (Word by Word)
بِسْمِ
নামে
اللّٰهِ
আল্লাহর
অংশ #2
আর শুরুতে বলতে ভুলে গেলে যেন বলে,
بِسْمِ اللّٰهِ فِيْٓ اَوَّلِهٖ وَاٰخِرِهٖ
উচ্চারণ
বিস্মিল্লাহি ফী আওওয়ালিহী ওয়া আখিরিহী
বাংলা অনুবাদ
এর শুরু ও শেষ আল্লাহ্র নামে।
শব্দার্থ (Word by Word)
بِسْمِ
নামে
اللّٰهِ
আল্লাহ্র
فِيْٓ
এর
اَوَّلِهٖ
শুরু
وَاٰخِرِهٖ
ও শেষ
হাদীসটি সংকলন করেছেন আবূ দাঊদ ৩/৩৪৭, নং ৩৭৬৭; তিরমিযী, ৪/২৮৮, নং ১৮৫৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ২/১৬৭।
2
খাওয়ার পূর্বে দো‘আ #২
অংশ #1
যাকে আল্লাহ কোনো খাবার খাওয়ায় সে যেন বলে,
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَاَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ
উচ্চারণ
আল্লা-হুম্মা বারিক লানা ফীহি ওয়া আত‘ইমনা খাইরাম-মিনহু
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং এর চেয়েও উত্তম খাদ্য আহার করান।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
بَارِكْ
বরকত দিন
لَنَا
আমাদেরকে
فِيْهِ
এতে
وَاَطْعِمْنَا
এবং আমাদেরকে আহার করান
خَيْرًا
উত্তম
مِّنْهُ
এর চেয়েও
অংশ #2
আর আল্লাহ্ কাউকে দুধ পান করালে সে যেন বলে,
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ
উচ্চারণ
আল্লা-হুম্মা বারিক লানা ফীহি ওয়াযিদনা মিনহু
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি আমাদেরকে এই খাদ্যে বরকত দিন এবং আমাদেরকে তা থেকে আরও বেশি দিন।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
بَارِكْ
বরকত দিন
لَنَا
আমাদেরকে
فِيْهِ
এতে
وَزِدْنَا
এবং আমাদেরকে আরও বৃদ্ধি করুন
مِنْهُ
এর চেয়েও
তিরমিযী ৫/৫০৬, নং ৩৪৫৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫৮।