ক্যাটাগরি সমূহ

রামাদান - সিয়াম

ইফতারের সময় রোযাদারের দো‘আ

1

ইফতারের সময় রোযাদারের দো‘আ #১

ذَهَبَ الظَّمَاُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ، وَثَبَتَ الْاَجْرُ اِنْ شَآءَ اللّٰهُ

উচ্চারণ যাহাবায-যামাউ ওয়াবতাল্লাতিল ‘উরূকু ওয়া সাবাতাল আজরু ইনশা-আল্লা-হু
বাংলা অনুবাদ পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ্‌ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে।

শব্দার্থ (Word by Word)

ذَهَبَ মিটেছে/দূরীভূত হয়েছে
الظَّمَاُ পিপাসা
وَابْتَلَّتِ এবং সিক্ত হয়েছে
الْعُرُوْقُ، শিরাগুলো
وَثَبَتَ এবং সাব্যস্ত/ প্রতিষ্ঠিত হয়েছে
الْاَجْرُ সওয়াব/বিনিময়
اِنْ যদি
شَآءَ ইচ্ছা করেন
اللّٰهُ আল্লাহ্‌
হাদীসটি সংকলন করেছেন আবূ দাউদ ২/৩০৬, নং ২৩৫৯ ও অন্যান্য। আরও দেখুন, সহীহুল জামে‘ ৪/২০৯।
2

ইফতারের সময় রোযাদারের দো‘আ #২

اَللّٰهُمَّ اِنِّيْٓ اَسْاَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍ اَنْ تَغْفِرَ لِيْ

উচ্চারণ আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা বিরহ্‌মাতিকাল্লাতী ওয়াসি‘আত কুল্লা শাই’ইন আন তাগফিরা লী
বাংলা অনুবাদ হে আল্লাহ! আপনার যে রহমত সকল কিছু পরিব্যাপ্ত করে রেখেছে তার উসীলায় আবেদন করি, আপনি আমাকে ক্ষমা করুন।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
اِنِّيْٓ নিশ্চয় আমি
اَسْاَلُكَ আপনার নিকট চাই
بِرَحْمَتِكَ আপনার অনুগ্রহের দ্বারা
الَّتِيْ যা
وَسِعَتْ পরিব্যাপ্ত করে রেখেছে
كُلَّ সকল
شَيْءٍ কিছু
اَنْ যে
تَغْفِرَ ক্ষমা করুন
لِيْ আমাকে
হাদীসটি সংকলন করেছেন, ইবন মাজাহ্‌ ১/৫৫৭, নং ১৭৫৩; যা মূলত আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমার দো‘আ। আর হাফেয ইবন হাজার তাঁর তাখরীজুল আযকারে এটার সনদকে হাসান বলেছেন। শরহুল আযকার, ৪/৩৪২