ক্যাটাগরি সমূহ
রামাদান - সিয়াম
ইফতারের সময় রোযাদারের দো‘আ
1
ইফতারের সময় রোযাদারের দো‘আ #১
ذَهَبَ الظَّمَاُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ، وَثَبَتَ الْاَجْرُ اِنْ شَآءَ اللّٰهُ
উচ্চারণ
যাহাবায-যামাউ ওয়াবতাল্লাতিল ‘উরূকু ওয়া সাবাতাল আজরু ইনশা-আল্লা-হু
বাংলা অনুবাদ
পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ্ চান তো সওয়াব সাব্যস্ত হয়েছে।
শব্দার্থ (Word by Word)
ذَهَبَ
মিটেছে/দূরীভূত হয়েছে
الظَّمَاُ
পিপাসা
وَابْتَلَّتِ
এবং সিক্ত হয়েছে
الْعُرُوْقُ،
শিরাগুলো
وَثَبَتَ
এবং সাব্যস্ত/ প্রতিষ্ঠিত হয়েছে
الْاَجْرُ
সওয়াব/বিনিময়
اِنْ
যদি
شَآءَ
ইচ্ছা করেন
اللّٰهُ
আল্লাহ্
হাদীসটি সংকলন করেছেন আবূ দাউদ ২/৩০৬, নং ২৩৫৯ ও অন্যান্য। আরও দেখুন, সহীহুল জামে‘ ৪/২০৯।