ক্যাটাগরি সমূহ

পবিত্রতা

ওযু শেষ করার পর যিক্‌র

1

ওযু শেষ করার পর যিক্‌র #১

اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ

উচ্চারণ আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ
বাংলা অনুবাদ আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল

শব্দার্থ (Word by Word)

اَشْهَدُ আমি সাক্ষ্য দিচ্ছি
اَنْ যে
لَّاۤ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
وَحْدَهٗ তিনি এক
لَا নাই (কোনো)
شَرِيْكَ শরীক/অংশীদার
لَهٗ তাঁর
وَاَشْهَدُ এবং আমি সাক্ষ্য দিচ্ছি
اَنَّ যে
مُحَمَّدًا মুহাম্মাদ (সা:)
عَبْدُهٗ তাঁর বান্দা
وَرَسُوْلُهٗ ও তাঁর রাসূল
উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, “যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে ওযূ করে এরপর উক্ত যিকর পাঠ করে তাহলে জান্নাতের আটটি দরজাই তাঁর জন্য খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে।”
মুসলিম ১/২০৯, নং ২৩৪
2

ওযু শেষ করার পর যিক্‌র #২

اَللّٰهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ

উচ্চারণ আল্লা-হুম্মাজ‘আলনী মিনাত্ তাওয়াবীনা ওয়াজ‘আলনী মিনাল মুতাতাহ্‌হিরীন
বাংলা অনুবাদ হে আল্লাহ! আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদেরও অন্তর্ভুক্ত করুন।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
اجْعَلْنِيْ আমাকে অন্তর্ভুক্ত করুন
مِنَ থেকে (মধ্যে)
التَّوَّابِيْنَ তাওবাকারীদের
وَاجْعَلْنِيْ এবং আমাকে অন্তর্ভুক্ত করুন
مِنَ থেকে (মধ্যে)
الْمُتَطَهِّرِيْنَ পবিত্রতা অর্জনকারীদের
তিরিমিযী-১/৭৮, নং ৫৫। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/১৮।
3

ওযু শেষ করার পর যিক্‌র #৩

سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ، اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ

উচ্চারণ সুবহানাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা-ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়াআতূবু ইলাইকা
বাংলা অনুবাদ হে আল্লাহ! আপনার প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আমি সাক্ষ্য দেই যে, আপনি ছাড়া কোন হক্ব ইলাহ নেই, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার নিকট তওবা করছি

শব্দার্থ (Word by Word)

سُبْحَانَكَ আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি
اللّٰهُمَّ হে আল্লাহ!
وَبِحَمْدِكَ، এবং আপনার প্রশংসাসহ
اَشْهَدُ আমি সাক্ষ্য দিচ্ছি
اَنْ যে
لَّاۤ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّاۤ ছাড়া
اَنْتَ، আপনি
اَسْتَغْفِرُكَ আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি
وَاَتُوْبُ এবং তওবা করছি
اِلَيْكَ আপনার নিকট
আবু সাঈদ (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেন, কেউ ওযুর পরে এ দু‘আটি বললে তা একটি পত্রে লিখে তা মোহরাঙ্কিত করে (আরশের নিচে) রাখা হবে। কিয়ামতের আগে সে মোহর ভাঙ্গা হবে না। হাদীসটি সহীহ।
নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ, পৃ. ১৭৩ আরও দেখুন, ইরওয়াউল গালীল, ১/১৩৫, ৩/৯৪