ক্যাটাগরি সমূহ

দোয়া

নাবালক শিশুদের জন্য জানাযার সালাতে দো‘আ

1

নাবালক শিশুদের জন্য জানাযার সালাতে দো‘আ #১

اَللّٰهُمَّ اَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

উচ্চারণ আল্লা-হুম্মা আ‘য়িযহু মিন আযা-বিল ক্বাবরি
বাংলা অনুবাদ হে আল্লাহ! এ শিশুকে কবরের আযাব থেকে রক্ষা করুন।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ!
اَعِذْهُ তাকে (এ শিশুকে) রক্ষা করুন
مِنْ থেকে
عَذَابِ আযাব
الْقَبْرِ কবরের
সা‘ঈদ ইবনুল মুসাইয়্যেব বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর পিছনে একটি শিশুর জানাযার সালাত আদায় করেছি, যে শিশু কখনও কোনো গুনাহ করে নি, তখন আমি তাকে (উপরোক্ত দো‘আটি) বলতে শুনলাম....। হাদীসটি ইমাম মালেক তার মুওয়াত্তা গ্রন্থে সংকলন করেন, ১/২৮৮; ইবন আবী শাইবাহ তার মুসান্নাফ গ্রন্থে, ৩/২১৭; বাইহাকী, ৪/৯। আর শাইখ শু‘আইব আল-আরনাউত শারহুস সুন্নাহ লিল বাগভীর তাহকীকে ৫/৩৫৭, এটার সনদকে সহীহ বলেছেন।
2

নাবালক শিশুদের জন্য জানাযার সালাতে দো‘আ #২

আর যদি নিম্নোক্ত দো‘আটি পড়া হয় তবে তাও উত্তম:
اَللّٰهُمَّ اجْعَلْهُ فَرَطًا وَذُخْرًا لِوَالِدَيْهِ، وَشَفِيعًا مُجَابًا، اَللّٰهُمَّ ثَقِّلْ بِهِ مَوَازِيْنَهُمَا، وَاَعْظِمْ بِهِ اُجُوْرَهُمَا، وَاَلْحِقْهُ بِصَالِحِ الْمُؤْمِنِيْنَ، وَاجْعَلْهُ فِيْ كَفَالَةِ اِبْرَاهِيْمَ، وَقِهِ بِرَحْمَتِكَ عَذَابَ الْجَحِيْمِ، وَاَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهٖ، وَاَهْلًا خَيْرًا مِنْ اَهْلِهٖ، اَللّٰهُمَّ اغْفِرْ لِاَسْلَافِنَا، وَاَفْرَاطِنَا، وَمَنْ سَبَقَنَا بِالْاِيْمَانِ

উচ্চারণ আল্লা-হুম্মাজ‘আলহু ফারাত্বান ওয়া যুখরান লিওয়লিদায়হি, ওয়াশাফী‘আন মুজাবান। আল্লা-হুম্মা সাক্কিল বিহী মাওয়াযীনাহুমা, ওয়াআ‘যিম বিহী উজূরাহুমা, ওয়া আলহিক্বহু বিসা-লিহিল মু’মিনীন, ওয়াজ‘আলহু ফী কাফা-লাতি ইবরাহীমা, ওয়াক্বিহি বিরাহমাতিকা ‘আযা-বাল জাহীম, ওয়া আবদিলহু দা-রান খাইরান মিন দা-রিহি, ওয়া আহলান খায়রান মিন আহলিহি, আল্লা-হুম্মাগফির লি’আসলাফিনা ওয়া আফরাত্বিনা ওয়া মান সাবাক্বানা বিল ঈমান।
বাংলা অনুবাদ হে আল্লাহ, তাকে তার পিতা-মাতার জন্য অগ্রগামী প্রতিনিধি বা সওয়াব ও সযত্নে গচ্ছিত সওয়াব হিসেবে কবুল করুন। আর তাকে এমন শাফা‘আতকারী বানান, যার শাফা‘আত কবুল হয়। হে আল্লাহ, এ শিশুর দ্বারা তার পিতা মাতার ওজনসমূহ আরও ভারী করে দিন। আর এর দ্বারা তাদের দু’জনের সওয়াব আরও বাড়িয়ে দিন। আর তাকে নেককারদের সঙ্গী-সাথী বানান এবং তাকে ইবরাহীম আলাইহিসসালামের যিম্মায় রাখুন। আর আপনার রহমতের অসীলায় তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তাকে তার এ বাসস্থানের পরিবর্তে উত্তম বাসস্থান প্রদান করুন, এখানকার পরিবার-পরিজনের পরিবর্তে উত্তম পরিবার-পরিজন প্রদান করুন। হে আল্লাহ, আমাদের পূর্ববর্তী নর-নারী ও নাবালক অগ্রগামী সন্তান-সন্ততিদের মাফ করুন এবং যারা ঈমান সহকারে আমাদের পূর্বে মারা গেছে তাদেরকেও।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
اجْعَلْهُ তাকে কবুল করুন
فَرَطًا অগ্রগামী প্রতিনিধি
وَذُخْرًا এবং সঞ্চিত ধন (হিসেবে)
لِوَالِدَيْهِ، তার পিতা-মাতার জন্য
وَشَفِيعًا এবং শাফা‘আতকারী
مُجَابًا، সম্মুখ/গ্রহনীয়
اَللّٰهُمَّ হে আল্লাহ
ثَقِّلْ ভারী করে দিন
بِهِ তার দ্বারা
مَوَازِيْنَهُمَا، তাদের (নেকীর পাল্লার) ওজনসমূহ
وَاَعْظِمْ এবং মহান/বড় করুন
بِهِ তার দ্বারা
اُجُوْرَهُمَا، তাদের দু’জনের সওয়াব/প্রতিদান
وَاَلْحِقْهُ এবং মিলিত করুন
بِصَالِحِ সৎ/নেককার সাথে
الْمُؤْمِنِيْنَ، মু’মীনদের
وَاجْعَلْهُ এবং তাকে কবুল করুন
فِيْ মধ্যে
كَفَالَةِ যিম্মা/হেফাজতের
اِبْرَاهِيْمَ، ইবরাহীম (আ:) এর
وَقِهِ এবং তাকে রক্ষা করুন
بِرَحْمَتِكَ আপনার রহমতের অসীলায়
عَذَابَ শাস্তি
الْجَحِيْمِ، জাহান্নামের
وَاَبْدِلْهُ এবং পরিবর্তে তাকে দান করুন
دَارًا গৃহ
خَيْرًا উত্তম
مِنْ থেকে
دَارِهٖ، তার এ গৃহের
وَاَهْلًا এবং পরিবারবর্গ
خَيْرًا উত্তম
مِنْ থেকে
اَهْلِهٖ، তার এই পরিবারবর্গের
اَللّٰهُمَّ হে আল্লাহ
اغْفِرْ মাফ করুন
لِاَسْلَافِنَا، আমাদের পূর্ববর্তীদের
وَاَفْرَاطِنَا، ও আমাদের অগ্রগামী সন্তান
وَمَنْ এবং যারা
سَبَقَنَا আমাদের অগ্রবর্তী হয়েছেন
بِالْاِيْمَانِ ঈমান সহকারে
দেখুন, আল-মুগনী, লি ইবন কুদামা, ৩/৪১৬; আরও দেখুন, আদ-দুরুসুল মুহিম্মাহ লি ‘আম্মাতিল উম্মাহ, লিশ শাইখ আবদিল আযীয ইবন আব্দিল্লাহ ইবন বায, রাহেমাহুল্লাহ, পৃ. ১৫।
3

নাবালক শিশুদের জন্য জানাযার সালাতে দো‘আ #৩

اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا فَرَطًا، وَسَلَفًا، وَاَجْرًا

উচ্চারণ আল্লা-হুম্মাজ‘আলহু লানা ফারাত্বান ওয়া সালাফান ওয়া আজরান
বাংলা অনুবাদ হে আল্লাহ, আমাদের জন্য তাকে অগ্রগামী প্রতিনিধি, অগ্রিম পূণ্য এবং সওয়াব হিসেবে নির্ধারণ করে দিন।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
اجْعَلْهُ তাকে করুন
لَنَا আমাদের জন্য
فَرَطًا، অগ্রগামী প্রতিনিধি
وَسَلَفًا، এবং অগ্রবর্তী পূণ্য
وَاَجْرًا এবং প্রতিদানের কারণ
হাসান বসরী রাহেমাহুল্লাহ যখন ছোট শিশুদের জানাযা পড়তেন তখন তার উপর সূরা ফাতেহা পড়তেন এবং উপরোক্ত দো‘আ বলতেন। হাদীসটি ইমাম বাগভী তার শারহুস সুন্নাহ ৫/৩৫৭ এ বর্ণনা করেছেন। আরও বর্ণনা করেছেন, আব্দুর রায্‌যাক তার মুসান্নাফে, নং ৬৫ ৮৮। তাছাড়া ইমাম বুখারী, কিতাবুল জানায়েয এর, ৬৫, বাবু কিরাআতি ফাতিহাতিল কিতাব আলাল জানাযাত ২/১১৩; ১৩৩৫ নং হাদীসের পূর্বে এটাকে তা‘লীক বা সনদ ব্যতীত বর্ণনা করেছেন।