ক্যাটাগরি সমূহ
দোয়া
নাবালক শিশুদের জন্য জানাযার সালাতে দো‘আ
1
নাবালক শিশুদের জন্য জানাযার সালাতে দো‘আ #১
اَللّٰهُمَّ اَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
উচ্চারণ
আল্লা-হুম্মা আ‘য়িযহু মিন আযা-বিল ক্বাবরি
বাংলা অনুবাদ
হে আল্লাহ! এ শিশুকে কবরের আযাব থেকে রক্ষা করুন।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
اَعِذْهُ
তাকে (এ শিশুকে) রক্ষা করুন
مِنْ
থেকে
عَذَابِ
আযাব
الْقَبْرِ
কবরের
সা‘ঈদ ইবনুল মুসাইয়্যেব বলেন, আমি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর পিছনে একটি শিশুর জানাযার সালাত আদায় করেছি, যে শিশু কখনও কোনো গুনাহ করে নি, তখন আমি তাকে (উপরোক্ত দো‘আটি) বলতে শুনলাম....। হাদীসটি ইমাম মালেক তার মুওয়াত্তা গ্রন্থে সংকলন করেন, ১/২৮৮; ইবন আবী শাইবাহ তার মুসান্নাফ গ্রন্থে, ৩/২১৭; বাইহাকী, ৪/৯। আর শাইখ শু‘আইব আল-আরনাউত শারহুস সুন্নাহ লিল বাগভীর তাহকীকে ৫/৩৫৭, এটার সনদকে সহীহ বলেছেন।