ক্যাটাগরি সমূহ
দোয়া
মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দো‘আ
১
মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দো‘আ
اَللّٰهُمَّ اغْفِرْ لِفُلَانٍ (بِاِسْمِهٖ) وَارْفَعْ دَرَجَتَهٗ فِي الْمَهْدِيِّيْنَ، وَاخْلُفْهُ فِيْ عَقِبِهٖ فِي الْغَابِرِيْنَ، وَاغْفِرْ لَنَا وَلَهٗ يَا رَبَّ الْعَالَمِيْنَ، وَافْسَحْ لَهٗ فِي قَبْرِهٖ، وَنَوِّرْ لَهٗ فِيْهِ
উচ্চারণ
আল্লা-হুম্মাগফির লি ফুলা-নিন (মৃতের নাম বলবে) ওয়ারফা‘ দারাজাতাহু ফিল মাহদিয়্যীন, ওয়াখলুফহু ফী ‘আক্বিবিহী ফিল গা-বিরীন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল আ-লামীন। ওয়াফসাহ্ লাহু ফী ক্বাবরিহী ওয়া নাউইর লাহু ফী-হি
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি অমুককে (মৃত ব্যক্তির নাম ধরে) ক্ষমা করুন; যারা হেদায়াত লাভ করেছে, তাদের মাঝে তার মর্যাদা উঁচু করে দিন; যারা রয়ে গেছে তাদের মাঝে তার বংশধরদের ক্ষেত্রে আপনি তার প্রতিনিধি হোন। হে সৃষ্টিকুলের রব! আমাদের ও তার গুনাহ মাফ করে দিন। তার জন্য তার কবরকে প্রশস্ত করে দিন এবং তার জন্য তা আলোকময় করে দিন।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
اغْفِرْ
ক্ষমা করুন
لِفُلَانٍ
অমুককে
(بِاِسْمِهٖ)
(মৃত ব্যক্তির নাম ধরে)
وَارْفَعْ
এবং উঁচু/উচ্চতর করুন
دَرَجَتَهٗ
তার মর্যাদা
فِي
মধ্যে থেকে
الْمَهْدِيِّيْنَ،
হেদায়াত প্রাপ্তদের
وَاخْلُفْهُ
এবং তার প্রতিনিধি বানান
فِيْ
মধ্যে থেকে
عَقِبِهٖ
তার বংশধরদের
فِي
মধ্যে থেকে
الْغَابِرِيْنَ،
পশ্চাদ্বর্তী/বিরাজমানদের
وَاغْفِرْ
এবং আমাদের ক্ষমা করুন
لَنَا
আমাদের
وَلَهٗ
তাকেও
يَا
হে
رَبَّ
রব
الْعَالَمِيْنَ،
বিশ্ব জগতের
وَافْسَحْ
এবং প্রশস্ত করুন
لَهٗ
তার জন্য
فِي
মধ্যে
قَبْرِهٖ،
তার কবরে
وَنَوِّرْ
এবং আলোকময় করুন
لَهٗ
তার জন্য
فِيْهِ
এর মধ্যে
মুসলিম ২/৬৩৪, নং ৯২০।