ক্যাটাগরি সমূহ

দোয়া

রোগী দেখতে গিয়ে তার জন্য দো‘আ

1

রোগী দেখতে গিয়ে তার জন্য দো‘আ #১

لَا بَاْسَ طَهُوْرٌ اِنْ شَاۤءَ اللّٰهُ

উচ্চারণ লা বা’সা তহুরুন ইন শা-আল্লা-হ
বাংলা অনুবাদ কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো (রোগটি গুনাহ থেকে) পবিত্রকারী হবে।

শব্দার্থ (Word by Word)

لَا (থাকবে) না
بَاْسَ কষ্ট/দূর্দশা
طَهُوْرٌ পবিত্রতা (আরোগ্য) লাভ করবে
اِنْ যদি
شَاۤءَ ইচ্ছা করেন
اللّٰهُ আল্লাহ
বুখারী (ফাতহুল বারীসহ) ১০/১১৮, নং ৩৬১৬।
2

রোগী দেখতে গিয়ে তার জন্য দো‘আ #২

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ মৃত্যু আসন্ন নয় এমন কোনো রোগীকে দেখতে গেলে, সে তার সামনে এই দো‘আ
اَسْاَلُ اللّٰهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ اَنْ يَّشْفِيَكَ

উচ্চারণ আসআলুল্লা-হাল ‘আযীম, রব্বাল ‘আরশিল ‘আযীম, আঁই ইয়াশফিয়াকা
বাংলা অনুবাদ আমি মহান আল্লাহ্‌র কাছে চাচ্ছি, যিনি মহান আরশের রব, তিনি যেন আপনাকে রোগমুক্তি প্রদান করেন।

শব্দার্থ (Word by Word)

اَسْاَلُ আমি প্রার্থনা করছি
اللّٰهَ আল্লাহর নিকট
الْعَظِيْمَ সন্মানিত/মহান
رَبَّ অধিপতি
الْعَرْشِ আরশের
الْعَظِيْمِ মহান
اَنْ যে
يَّشْفِيَكَ আপনাকে রোগ মুক্ত করেন
...সাতবার পাঠ করবে, এর ফলে আল্লাহ তাকে (মৃত্যু আসন্ন না হলে) রোগমুক্ত করবেন। [১]

এক হাদীসে রাসূলুল্লাহ (স) বলেন: “যদি কোনো মুসলিম তার কোনো অসুস্থ ভাইকে দেখার জন্য পথ চলে তাহলে যতক্ষণ সে পথ চলে ততক্ষণ সে জান্নাতের বাগানের মধ্যে বিচরণ করতে থাকে। যখন সে উক্ত অসুস্থ মানুষের পাশে বসে তখন সে আল্লাহর রহমতের মধ্যে ডুবে যায়। যদি সে সকালে অসুস্থকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফিরিশতা তার জন্য দু‘আ করতে থাকেন। আর যদি সে সন্ধ্যায় বের হয় তাহলে সকাল পর্যন্ত ৭০ হাজার ফিরিশতা তার জন্য দু‘আ করতে থাকে।” হাদীসটি সহীহ।[২]
[১] তিরমিযী, নং ২০৮৩; আবূ দাউদ, নং ৩১০৬। আরও দেখুন, ২/২১০; সহীহুল জামে‘ ৫/১৮০। [২] তিরমিযী (৮-কিতাবুল জানাইয, ২-ইয়াদাতিল মারীদ) ৩/৩০০ (ভারতীয় ১/১৯১); ইবন মাজাহ (৬-কিতাবুল জানাইয, ২-মান আদা মারীদান) ১/৪৬৩ (ভারতীয় ২/১৫১); মুসতাদরাক হাকিম ১/৫০১