ক্যাটাগরি সমূহ

পবিত্রতা

ওযু শেষ করার পর যিক্‌র

1

ওযু শেষ করার পর যিক্‌র #১

اَشْهَدُ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ وَاَشْهَدُ اَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ

উচ্চারণ আশ্‌হাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্‌দাহু লা- শারীকা লাহূ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আব্দুহূ ওয়া রাসূলুহূ
বাংলা অনুবাদ আমি সাক্ষ্য দিচ্ছি যে, একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল

শব্দার্থ (Word by Word)

اَشْهَدُ আমি সাক্ষ্য দিচ্ছি
اَنْ যে
لَّاۤ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
وَحْدَهٗ তিনি এক
لَا নাই (কোনো)
شَرِيْكَ শরীক/অংশীদার
لَهٗ তাঁর
وَاَشْهَدُ এবং আমি সাক্ষ্য দিচ্ছি
اَنَّ যে
مُحَمَّدًا মুহাম্মাদ (সা:)
عَبْدُهٗ তাঁর বান্দা
وَرَسُوْلُهٗ ও তাঁর রাসূল
উমার (রা) বলেন, রাসূলুল্লাহ (স) বলেছেন, “যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে ওযূ করে এরপর উক্ত যিকর পাঠ করে তাহলে জান্নাতের আটটি দরজাই তাঁর জন্য খুলে দেওয়া হবে, সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে।”
মুসলিম ১/২০৯, নং ২৩৪