ক্যাটাগরি সমূহ
পরিবার
যা দ্বারা শিশুদের জন্য আশ্রয় প্রার্থনা করা হয়
১
যা দ্বারা শিশুদের জন্য আশ্রয় প্রার্থনা করা হয়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু ‘আনহুমা-এর জন্য এই বলে (আল্লাহ্র) আশ্রয় প্রার্থনা করতেন-
اُعِيْذُكُمَا بِكَلِمَاتِ اللّٰهِ التَّاۤمَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَّهَاۤمَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَاۤمَّةٍ
উচ্চারণ
উ‘ইযুকুমা বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁয়া হা-ম্মাহ্, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্
বাংলা অনুবাদ
আমি তোমাদের দু’জনকে আল্লাহ্র পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয়ে নিচ্ছি যাবতীয় শয়তান ও বিষধর জন্তু থেকে এবং যাবতীয় ক্ষতিকর চক্ষু (বদনযর) থেকে।
শব্দার্থ (Word by Word)
اُعِيْذُكُمَا
আমি আশ্রয় প্রার্থনা করছি তোমাদের উদ্দেশ্যে
بِكَلِمَاتِ
বানী/কালামের মাধ্যমে
اللّٰهِ
আল্লাহর
التَّاۤمَّةِ
পরিপুর্ন/বিশুদ্ধ
مِنْ
থেকে
كُلِّ
সকল
شَيْطَانٍ
শাইতান
وَّهَاۤمَّةٍ،
এবং ক্ষতিকর প্রাণী/কীট
وَمِنْ
এবং থেকে
كُلِّ
সকল
عَيْنٍ
চোখের
لَاۤمَّةٍ
(বদ/অনিষ্টকারীকু) দৃষ্টি
বুখারী ৪/১১৯, নং ৩৩৭১; ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার হাদীস থেকে।