ক্যাটাগরি সমূহ

দোয়া

যখন অনাকাঙ্খিত কিছু ঘটে, বা যা করতে চায় তাতে বাধাপ্রাপ্ত হয়, তখন পড়ার দো‘আ

১

যখন অনাকাঙ্খিত কিছু ঘটে, বা যা করতে চায় তাতে বাধাপ্রাপ্ত হয়, তখন পড়ার দো‘আ

অংশ #1
হাদীসে এসেছে, “শক্তিশালী ঈমানদার আল্লাহর নিকট উত্তম ও প্রিয় দুর্বল ঈমানদারের চেয়ে। আর তাদের (ঈমানদারদের) প্রত্যেকের মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। তোমার যা কাজে লাগবে সেটা করার ব্যাপারে সচেষ্ট হও আর আল্লাহর সাহায্য চাও, অপারগ হয়ে যেও না। আর যদি তোমার কোনো অনাকাঙ্খিত বিষয় উদয় হয়, তখন বলো না যে, ‘যদি আমি এরকম করতাম তাহলে তা এই এই হতো’, বরং বলো,
قَدَرُ اللّٰهِ، وَمَا شَاۤءَ فَعَلَ

উচ্চারণ কাদারুল্লা-হ, ওয়ামা শা-আ ফা‘আলা
বাংলা অনুবাদ এটি আল্লাহ্‌র ফয়সালা, আর তিনি যা ইচ্ছা করেছেন।

শব্দার্থ (Word by Word)

قَدَرُ ভাগ্য/নিয়তি/ফয়সালা
اللّٰهِ، আল্লাহ্র
وَمَا এবং যা
شَاۤءَ ইচ্ছা
فَعَلَ করেছেন
কেননা, ‘যদি’ শয়তানের কাজের সূচনা করে দেয়।

অংশ #2
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ

উচ্চারণ হাসবুনাল্লা-হু ওয়া নি‘মাল ওয়াকীল
বাংলা অনুবাদ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক

শব্দার্থ (Word by Word)

حَسْبُنَا আমাদের জন্য যথেষ্ট
اللّٰهُ আল্লাহই
وَنِعْمَ এবং তিনি কতই না উত্তম
الْوَكِيْلُ কর্মবিধায়ক
মুসলিম, ৪/২০৫২, নং ২৬৬৪