ক্যাটাগরি সমূহ

দোয়া

সালাতে ও কেরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত ব্যক্তির দো‘আ

১

সালাতে ও কিরাআতে শয়তানের কুমন্ত্রণায় পতিত ব্যক্তির দো‘আ

বলবে,
اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণ আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বানির রাজীম
বাংলা অনুবাদ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

শব্দার্থ (Word by Word)

اَعُوْذُ আমি আশ্রয় চাই
بِاللّٰهِ আল্লাহর নিকট
مِنَ হতে
الشَّيْطَانِ শয়তান
الرَّجِيْمِ বিতাড়িত/অভিশপ্ত
অতঃপর বাম দিকে তিনবার থুতু ফেলবে।

উসমান ইবনুল ‘আস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! শয়তান আমার ও আমার নামাযের মাঝে অনুপ্রবেশ করে এবং কিরাআতে বিভ্রান্তি সৃষ্টি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটি বলার নির্দেশ দেন, তিনি এটি করার পর আল্লাহ তাঁকে তা থেকে মুক্ত করেন।
মুসলিম ৪/১৭২৯, ২২০৩