ক্যাটাগরি সমূহ

দোয়া

ঋণ মুক্তির জন্য দো‘আ

1

ঋণ মুক্তির জন্য দো‘আ #১

اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَاَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণ আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক
বাংলা অনুবাদ হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
اكْفِنِيْ আমাকে যথেষ্ট করুন
بِحَلَالِكَ আপনার হালাল বিষয় দ্বারা
عَنْ হতে
حَرَامِكَ، আপনার হারাম/নিষিদ্ধ বিষয়
وَاَغْنِنِيْ এবং আমাকে অমুখাপেক্ষী করে দিন
بِفَضْلِكَ আপনার অনুগ্রহ দ্বারা
عَمَّنْ অন্য সকলের থেকে
سِوَاكَ আপনি ছাড়া
তিরমিযী ৫/৫৬০, নং ৩৫৬৩ আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮০।
2

ঋণ মুক্তির জন্য দো‘আ #২

اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ

উচ্চারণ আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-‘আজযি ওয়াল-কাসালি, ওয়া আ‘ঊযু বিকা মিনাল-বুখলি ওয়াল-জুবনি, ওয়া আ‘ঊযু বিকা মিন দ্বালা‘য়িদ্দাইনি ওয়া গালাবাতির রিজা-ল
বাংলা অনুবাদ হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
اِنِّيْٓ নিশ্চয় আমি
اَعُوْذُ আমি আশ্রয় চাই
بِكَ আপনার নিকট
مِنَ থেকে
الْهَمِّ দুশ্চিন্তা
وَالْحَزَنِ، ও দুঃখ/কষ্ট
وَالْعَجْزِ এবং অপারগতা
وَالْكَسَلِ، ও অলসতা
وَالْبُخْلِ এবং কৃপণতা
وَالْجُبْنِ، ও ভীরুতা/কাপুরুষতা
وَضَلَعِ এবং ভার
الدَّيْنِ ঋণের
وَغَلَبَةِ ও প্রাধান্য
الرِّجَالِ পুরুষ/দুষ্ট লোকদের
বুখারী, ৭/১৫৮, নং ২৮৯৩ তাছাড়া পূর্বে ৩৪.২ নং দুআ এ গত হয়েছে।