ক্যাটাগরি সমূহ
দোয়া
ঋণ মুক্তির জন্য দো‘আ
1
ঋণ মুক্তির জন্য দো‘আ #১
اَللّٰهُمَّ اكْفِنِيْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَاَغْنِنِيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ
আল্লা-হুম্মাকফিনী বিহালা-লিকা ‘আন হারা-মিকা ওয়া আগনিনী বিফাদ্বলিকা ‘আম্মান সিওয়া-ক
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি আমাকে আপনার হালাল দ্বারা পরিতুষ্ট করে আপনার হারাম থেকে ফিরিয়ে রাখুন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সকলের থেকে আমাকে অমুখাপেক্ষী করে দিন।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
اكْفِنِيْ
আমাকে যথেষ্ট করুন
بِحَلَالِكَ
আপনার হালাল বিষয় দ্বারা
عَنْ
হতে
حَرَامِكَ،
আপনার হারাম/নিষিদ্ধ বিষয়
وَاَغْنِنِيْ
এবং আমাকে অমুখাপেক্ষী করে দিন
بِفَضْلِكَ
আপনার অনুগ্রহ দ্বারা
عَمَّنْ
অন্য সকলের থেকে
سِوَاكَ
আপনি ছাড়া
তিরমিযী ৫/৫৬০, নং ৩৫৬৩ আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮০।