ক্যাটাগরি সমূহ

দোয়া

ঈমানের মধ্যে সন্দেহে পতিত ব্যক্তির দো‘আ

1

ঈমানের মধ্যে সন্দেহে পতিত ব্যক্তির দো‘আ #১

অংশ #1
আল্লাহ্‌র কাছে আশ্রয় প্রার্থনা করবে,
اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

উচ্চারণ আ‘ঊযু বিল্লাহি মিনাশ্-শাইত্বা-নির রাজীম
বাংলা অনুবাদ আল্লাহ্‌র নিকট আশ্রয় চাই বিতাড়িত শয়তান থেকে।

শব্দার্থ (Word by Word)

اَعُوْذُ আমি আশ্রয় চাই
بِاللّٰهِ আল্লাহর নিকট
مِنَ হতে
الشَّيْطَانِ শয়তান
الرَّجِيْمِ বিতাড়িত/অভিশপ্ত

অংশ #2
যে সন্দেহে নিপতিত হয়েছে তা দূর করবে। [১]

বলবে,
اٰمَنْتُ بِاللّٰهِ وَرُسُلِهٖ

উচ্চারণ আ-মানতু বিল্লা-হি ওয়া রুসুলিহি
বাংলা অনুবাদ আমি আল্লাহ ও তাঁর রাসূলগণের উপর ঈমান আনলাম। [২]

শব্দার্থ (Word by Word)

اٰمَنْتُ আমি ঈমান আনলাম
بِاللّٰهِ আল্লাহর উপর
وَرُسُلِهٖ এবং তাঁর রাসূলগণের
[১] বুখারী, (ফাতহুল বারীসহ) ৬/৩৩৬, নং ৩২৭৬; মুসলিম ১/১২০, নং ১৩৪ [২] মুসলিম ১/১১৯-১২০, নং ১৩৪