ক্যাটাগরি সমূহ

দোয়া

শাসকের অত্যাচারের ভয় করলে পড়ার দো‘আ

1

শাসকের অত্যাচারের ভয় করলে পড়ার দো‘আ #১

اَللّٰهُمَّ رَبَّ السَّمَاوَاتِ السَّبْعِ، وَرَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ، كُنْ لِّيْ جَارًا مِّنْ فُلَانِ بْنِ فُلَانٍ، وَاَحْزَابِهِ مِنْ خَلَاۤئِقِكَ، اَنْ يَّفْرُطَ عَلَيَّ اَحَدٌ مِّنْهُمْ اَوْ يَطْغٰى، عَزَّ جَارُكَ، وَجَلَّ ثَنَاۤؤُكَ، وَلَآ اِلٰهَ اِلَّآ اَنْتَ

উচ্চারণ আল্লা-হুম্মা রব্বাস্ সামা-ওয়া-তিস সাব‘ঈ, ওয়া রব্বাল ‘আরশিল ‘আযীম। কুন লী জারান মিন্ ফুলানিবনি ফুলানিন, ওয়া আহযাবিহী মিন খালা-য়েক্বিকা, আঁই ইয়াফরুত্বা ‘আলাইয়্যা আহাদুম মিনহুম আও ইয়াত্বগা, আয্যা জা-রুকা, ওয়া জাল্লা সানা-উকা, ওয়া লা ইলা-হা ইল্লা আনতা
বাংলা অনুবাদ হে আল্লাহ, সাত আসমানের রব্ব! মহান আরশের রব্ব! আপনার সৃষ্টিকুলের মধ্য থেকে অমুকের পুত্র অমুকের বিপক্ষে এবং তার বাহিনীর বিরুদ্ধে আপনি আমার আশ্রয়দানকারী হোন; যাতে তাদের কেউ আমার উপর দ্রুত আক্রমণ বা সীমালঙ্ঘন করতে না পারে। আপনার আশ্রিত তো শক্তিশালী, আপনার প্রশংসা তো অতি মহান। আর আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
رَبَّ রব্ব
السَّمَاوَاتِ আসমানের
السَّبْعِ، সাত
وَرَبَّ এবং রব্ব
الْعَرْشِ আরশের
الْعَظِيْمِ، মহান
كُنْ হয়ে যান
لِّيْ আমার
جَارًا প্রতিবেশী/আশ্রয়দানকারী
مِّنْ বিপক্ষে
فُلَانِ অমুকের
بْنِ পুত্র
فُلَانٍ، অমুকের
وَاَحْزَابِهِ এবং তার দল/বাহিনী
مِنْ মধ্য থেকে
خَلَاۤئِقِكَ، আপনার সৃষ্টিকুলের
اَنْ যে
يَّفْرُطَ যুলুম করবে
عَلَيَّ আমার উপর
اَحَدٌ কেউ
مِّنْهُمْ তাদের থেকে
اَوْ অথবা
يَطْغٰى، সীমালঙ্ঘন করবে
عَزَّ শক্তিশালী/সন্মানিত
جَارُكَ، আশ্রয়/প্রতিবেশীত্ব
وَجَلَّ এবং অতি মহান
ثَنَاۤؤُكَ، আপনার প্রশংসা
وَلَآ এবং নেই
اِلٰهَ ইলাহ
اِلَّآ ছাড়া কোনো
اَنْتَ আপনি
বুখারী, আল-আদাব আল-মুফরাদ, নং ৭১২ আর শাইখ আলবানী সহীহ আল-আদাবুল মুফরাদ গ্রন্থে, নং ৫৪৫, একে সহীহ বলেছেন।