ক্যাটাগরি সমূহ
দোয়া
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দো‘আ
1
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দো‘আ #১
اَللّٰهُمَّ اِنَّا نَجْعَلُكَ فِيْ نُحُوْرِهِمْ، وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ
উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্না নাজ্‘আলুকা ফী নুহূরিহিম ওয়া না‘উযু বিকা মিন শুরূরিহিম
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আমরা আপনাকে তাদের গলদেশে রাখছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ!
اِنَّا
নিশ্চয়
نَجْعَلُكَ
আপনাকে রাখছি (মোকাবিলায়)
فِيْ
(এর উপর)
نُحُوْرِهِمْ،
তাদের গলদেশে
وَنَعُوْذُ
এবং আশ্রয় প্রার্থনা করছি
بِكَ
আপনার নিকট
مِنْ
থেকে
شُرُوْرِهِمْ
তাদের অনিষ্ট
আবু দাঊদ ২/৮৯, নং ১৫৩৭; আর হাকেম হাদীসটিকে সহীহ বলেছেন এবং ইমাম যাহাবী একে সমর্থন করেছেন ২/১৪২
2
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দো‘আ #২
اَللّٰهُمَّ اَنْتَ عَضُدِيْ، وَاَنْتَ نَصِيْرِيْ، بِكَ اَحُوْلُ وَبِكَ اَصُوْلُ، وَبِكَ اُقَاتِلُ
উচ্চারণ
আল্লহুম্মা আনতা ‘আদ্বুদী, ওয়া আনতা নাসীরী, বিকা আহূলু, ওয়া বিকা আসূলু, ওয়া বিকা উক্বা-তিলু
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আপনি আমার শক্তি এবং আপনি আমার সাহায্যকারী; আপনারই সাহায্যে আমি বিচরণ করি, আপনারই সাহায্যে আমি আক্রমন করি এবং আপনারই সাহায্যে আমি যুদ্ধ করি।
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
اَنْتَ
আপনি
عَضُدِيْ،
আমার শক্তি
وَاَنْتَ
এবং আপনি
نَصِيْرِيْ،
আমার সাহায্যকারী
بِكَ
আপনারই সাহায্যে/জন্য
اَحُوْلُ
আমি আক্রমন করি
وَبِكَ
এবং আপনারই সাহায্যে/জন্য
اَصُوْلُ،
আমি বিচরণ/সম্মুখে যাই
وَبِكَ
এবং আপনারই সাহায্যে/জন্য
اُقَاتِلُ
আমি যুদ্ধ করি
আবূ দাউদ ৩/৪২, নং ২৬৩২; তিরমিযী ৫/৫৭২, নং ৩৫৮৪ আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৮৩
3
শত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দো‘আ #৩
حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ
উচ্চারণ
হাসবুনাল্লা-হু ওয়া নি‘মাল ওয়াকীল
বাংলা অনুবাদ
আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক
শব্দার্থ (Word by Word)
حَسْبُنَا
আমাদের জন্য যথেষ্ট
اللّٰهُ
আল্লাহই
وَنِعْمَ
এবং তিনি কতো উত্তম
الْوَكِيْلُ
কর্মবিধায়ক
সূরা আল ইমরান - ৩ঃ১৭৩