ক্যাটাগরি সমূহ

দোয়া

দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ

1

দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ #১

لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْاَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

উচ্চারণ লা ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আযীমূল হালীম। লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুল ‘আরশিল ‘আযীম। লা ইলাহা ইল্লাল্লা-হু রব্বুস সামা-ওয়া-তি ওয়া রব্বুল আরদ্বি ওয়া রব্বুল ‘আরশিল কারীম
বাংলা অনুবাদ আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান ও সহিষ্ণু। ‘আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান আরশের রব্ব। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি আসমানসমূহের রব্ব, যমীনের রব্ব এবং সম্মানিত আরশের রব্ব।

শব্দার্থ (Word by Word)

لَآ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
الْعَظِيْمُ (তিনি) মহান
الْحَلِيْمُ، সহনশীল
لَآ নাই
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
رَبُّ প্রতিপালক
الْعَرْشِ আরশের
الْعَظِيْمِ، মহান
لَآ নাই
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
رَبُّ প্রতিপালক
السَّمَاوَاتِ আসমানের
وَرَبُّ এবং প্রতিপালক
الْاَرْضِ যমীনের
وَرَبُّ এবং প্রতিপালক
الْعَرْشِ আরশের
الْكَرِيْمِ সম্মানিত
ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ বিপদ বা কষ্টের সময় এ কথাগুলো বলতেন। [১] আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে উপরের এ দু‘আ পড়তে শিখিয়েছেন। [২] এখানে আমরা দেখছি যে, এ দু‘আ মূলত শুধুমাত্র যিকর। এখানে কোনো দু‘আ নেই। কিন্তু আল্লাহ্‌র স্মরণের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করেই দু‘আ করা হচ্ছে।
[১] বুখারী ৫/২৩৩৬ (ভা ২/৯৩৯); মুসলিম ৪/২০৯২, নং ২৭৩০ (ভা ২/৩৫১) [২] সহীহ। সহীহ ইবনু হিব্বান ৩/১৪৭, মুসনাদ আহমদ ১/৯৪, মাওয়ারিদুয যামআন ৭/৪০৩-৪০৪
2

দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ #২

اَللّٰهُمَّ رَحْمَتَكَ اَرْجُوْ، فَلَا تَكِلْنِيْٓ اِلٰى نَفْسِيْ طَرْفَةَ عَيْنٍ، وَاَصْلِحْ لِيْ شَاْنِيْ كُلَّهُ، لَآ اِلٰهَ اِلَّآ اَنْتَ

উচ্চারণ আল্লা-হুম্মা রহ্‌মাতাকা আরজু ফালা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা ‘আইন, ওয়া আসলিহ্ লী শা’নি কুল্লাহু, লা ইলা-হা ইল্লা আনতা
বাংলা অনুবাদ হে আল্লাহ! আমি আপনার রহমতেরই আশা করি। তাই আপনি এক নিমেষের জন্যও আমাকে আমার নিজের কাছে সোপর্দ করবেন না। আপনি আমার সার্বিক বিষয়াদি সংশোধন করে দিন। আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُمَّ হে আল্লাহ
رَحْمَتَكَ আপনার অনুগ্রহ
اَرْجُوْ، আমি আশা করি
فَلَا অতএব করবেন না
تَكِلْنِيْٓ আমাকে নির্ভরশীল/সোপর্দ
اِلٰى দিকে
نَفْسِيْ নিজের
طَرْفَةَ এক পলকের জন্য
عَيْنٍ، চোখের
وَاَصْلِحْ এবং সংশোধন করে দিন
لِيْ আমার জন্য
شَاْنِيْ আমার বিষয়/কর্মকান্ড
كُلَّهُ، সমস্ত
لَآ নেই (কোনো)
اِلٰهَ ইলাহ
اِلَّآ ছাড়া
اَنْتَ আপনি
আবূ দাউদ, ৪/৩২৪, নং ৫০৯০; আহমাদ ৫/৪২, নং ২০৪৩০। আর শাইখ আলবানী সহীহ আবি দাউদ গ্রন্থে ৩/৯৫৯ এটাকে হাসান হাদীস বলেছেন।
3

দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ #৩

لَآ اِلٰهَ اِلَّآ اَنْتَ سُبْحَانَكَ اِنِّيْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যা-লিমীন
বাংলা অনুবাদ আপনি ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।

শব্দার্থ (Word by Word)

لَآ নাই
اِلٰهَ ইলাহ/উপাস্য
اِلَّآ ছাড়া
اَنْتَ আপনি
سُبْحَانَكَ পবিত্র মহান
اِنِّيْ আমি নিশ্চয়
كُنْتُ ছিলাম
مِنَ অন্তর্ভুক্ত
الظَّالِمِيْنَ যালিম/সীমালঙ্ঘনকারিদের
সূরা আল আন্মবিয়া - ২১ঃ৮৭
4

দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ #৪

اَللّٰهُ، اَللّٰهُ رَبِّيْ لَآ اُشْرِكُ بِهٖ شَيْئًا

উচ্চারণ আল্লাহু আল্লাহু, রব্বী, লা উশরিকু বিহী শাই’আন
বাংলা অনুবাদ আল্লাহ! আল্লাহ! (তিনি) আমার রব্ব! আমি তাঁর সাথে কোনো কিছু শরীক করি না।

শব্দার্থ (Word by Word)

اَللّٰهُ، আল্লাহ
اَللّٰهُ আল্লাহ
رَبِّيْ আমার প্রভু
لَآ না
اُشْرِكُ শরীক করি
بِهٖ তাঁহার সাথে
شَيْئًا কোনো কিছু
আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ (স) তাঁর পরিবারের সবাইকে একত্রিত করে বলতেন: “তোমাদের কেউ কখনো দুশ্চিন্তা বা বিপদের মধ্যে নিপতিত হলে এ কথা বলবে।” হাদীসটির সনদ কিছুটা দুর্বল হলেও অন্যান্য কয়েকটি সনদে একই দু‘আ বর্ণিত হয়েছে। এজন্য হাদীসটি হাসান। [১]
এ দু‘আও মূলত যিকর। বিপদগ্রস্ত মুমিন-হৃদয় এভাবে নিজেকে সমর্পণ করে আল্লাহর করুণা সন্ধান করেন। [২]
[১] হাইসামী, মাওয়ারিদুয যামআন ৭/৪০০-৪০১ [২] ইবনু হাজার আসকালানী, ফাতহুল বারী ১১/১৪৬-১৪৭