ক্যাটাগরি সমূহ

দোয়া

দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ

1

দুর্দশাগ্রস্ত ব্যক্তির দো‘আ #১

لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ، لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ، لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ رَبُّ السَّمَاوَاتِ وَرَبُّ الْاَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ

উচ্চারণ লা ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আযীমূল হালীম। লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুল ‘আরশিল ‘আযীম। লা ইলাহা ইল্লাল্লা-হু রব্বুস সামা-ওয়া-তি ওয়া রব্বুল আরদ্বি ওয়া রব্বুল ‘আরশিল কারীম
বাংলা অনুবাদ আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান ও সহিষ্ণু। ‘আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান আরশের রব্ব। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি আসমানসমূহের রব্ব, যমীনের রব্ব এবং সম্মানিত আরশের রব্ব।

শব্দার্থ (Word by Word)

لَآ নাই (কোনো)
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
الْعَظِيْمُ (তিনি) মহান
الْحَلِيْمُ، সহনশীল
لَآ নাই
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
رَبُّ প্রতিপালক
الْعَرْشِ আরশের
الْعَظِيْمِ، মহান
لَآ নাই
اِلٰهَ মাবুদ/ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
رَبُّ প্রতিপালক
السَّمَاوَاتِ আসমানের
وَرَبُّ এবং প্রতিপালক
الْاَرْضِ যমীনের
وَرَبُّ এবং প্রতিপালক
الْعَرْشِ আরশের
الْكَرِيْمِ সম্মানিত
ইবনু আব্বাস (রা) বলেন, রাসূলুল্লাহ বিপদ বা কষ্টের সময় এ কথাগুলো বলতেন। [১] আলী (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে কোনো কষ্ট বা বিপদে পড়লে উপরের এ দু‘আ পড়তে শিখিয়েছেন। [২] এখানে আমরা দেখছি যে, এ দু‘আ মূলত শুধুমাত্র যিকর। এখানে কোনো দু‘আ নেই। কিন্তু আল্লাহ্‌র স্মরণের মাধ্যমে তার কাছে আত্মসমর্পণ করেই দু‘আ করা হচ্ছে।
[১] বুখারী ৫/২৩৩৬ (ভা ২/৯৩৯); মুসলিম ৪/২০৯২, নং ২৭৩০ (ভা ২/৩৫১) [২] সহীহ। সহীহ ইবনু হিব্বান ৩/১৪৭, মুসনাদ আহমদ ১/৯৪, মাওয়ারিদুয যামআন ৭/৪০৩-৪০৪