ক্যাটাগরি সমূহ

দোয়া

রাতে যখন পার্শ্ব পরিবর্তন করে তখন পড়ার দো‘আ

১

রাতে যখন পার্শ্ব পরিবর্তন করে তখন পড়ার দো‘আ

আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন বলতেন,
لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَاوَاتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ

উচ্চারণ লা ইলা-হা ইল্লাল্লা-হুল ওয়াহিদুল কাহ্‌হারু রব্বুস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদ্বি ওয়ামা বাইনাহুমাল-‘আযীযুল গাফ্‌ফার
বাংলা অনুবাদ মহাপ্রতাপশালী এক আল্লাহ ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। (তিনি) আসমানসমূহ, যমীন এবং এ দু’য়ের মধ্যস্থিত সবকিছুর রব্ব, প্রবলপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

শব্দার্থ (Word by Word)

لَآ নেই কোনো
اِلٰهَ ইলাহ
اِلَّا ছাড়া
اللّٰهُ আল্লাহ
الْوَاحِدُ এক
الْقَهَّارُ، মহাপ্রতাপশালী
رَبُّ প্রভূ
السَّمَاوَاتِ আসমানসমূহের
وَالْاَرْضِ এবং যমীন
وَمَا এবং যা রয়েছে
بَيْنَهُمَا এ দু’য়ের মাঝে
الْعَزِيْزُ প্রবলপরাক্রমশালী
الْغَفَّارُ পরম ক্ষমাশীল
হাদীসটি সংকলন করেছেন, হাকেম এবং তিনি তা সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী তাকে সমর্থন করেছেন, ১/৫৪০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল্লাইলা, নং ২০২; ইবনুস সুন্নী, নং ৭৫৭। আরও দেখুন, সহীহুল জামে‘ ৪/২১৩