ক্যাটাগরি সমূহ
দোয়া
ফিত্রাহের উপর মৃত্যুবরণ করা
13
ফিত্রাহের উপর মৃত্যুবরণ করা
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
“যখন তুমি বিছানা গ্রহণ করবে, তখন নামাযের মত ওযু করবে, তারপর তোমার ডান পার্শ্বদেশে শুয়ে পড়বে। তারপর বল,
“যখন তুমি বিছানা গ্রহণ করবে, তখন নামাযের মত ওযু করবে, তারপর তোমার ডান পার্শ্বদেশে শুয়ে পড়বে। তারপর বল,
اَللّٰهُمَّ اَسْلَمْتُ نَفْسِيْ اِلَيْكَ، وَفَوَّضْتُ اَمْرِيْۤ اِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِيْ اِلَيْكَ، وَاَلْجَاْتُ ظَهْرِيْۤ اِلَيْكَ، رَغْبَةً وَّرَهْبَةً اِلَيْكَ، لَا مَلْجَاَ وَلَا مَنْجَا مِنْكَ اِلَّاۤ اِلَيْكَ، اٰمَنْتُ بِكِتَابِكَ الَّذِيْۤ اَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِيْۤ اَرْسَلْتَ
উচ্চারণ
আল্লা-হুম্মা আস্লামতু নাফ্সী ইলাইকা, ওয়া ফাউওয়াদ্বতু আমরী ইলাইকা, ওয়া ওয়াজ্জাহ্তু ওয়াজহিয়া ইলাইকা, ওয়াআলজা’তু যাহ্রী ইলাইকা, রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা। লা মালজা’আ ওয়ালা মান্জা মিনকা ইল্লা ইলাইকা। আ-মানতু বিকিতা-বিকাল্লাযী আনযালতা ওয়াবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা
বাংলা অনুবাদ
হে আল্লাহ! আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম। আমার যাবতীয় বিষয় আপনার কাছেই সোপর্দ করলাম, আমার চেহারা আপনার দিকেই ফিরালাম, আর আমার পৃষ্ঠদেশকে আপনার দিকেই ন্যস্ত করলাম; আপনার প্রতি অনুরাগী হয়ে এবং আপনার ভয়ে ভীত হয়ে। একমাত্র আপনার নিকট ছাড়া আপনার (পাকড়াও) থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল নেই এবং কোনো মুক্তির উপায় নেই। আমি ঈমান এনেছি আপনার নাযিলকৃত কিতাবের উপর এবং আপনার প্রেরিত নবীর উপর।”
শব্দার্থ (Word by Word)
اَللّٰهُمَّ
হে আল্লাহ
اَسْلَمْتُ
আত্মসমর্পণ/সঁপে দিলাম
نَفْسِيْ
আমি নিজেকে
اِلَيْكَ،
আপনার দিকে
وَفَوَّضْتُ
এবং সমর্পণ করলাম
اَمْرِيْۤ
আমার কার্যাবলী
اِلَيْكَ،
আপনার দিকে
وَوَجَّهْتُ
এবং আমি ফিরালাম
وَجْهِيْ
আমার চেহারা
اِلَيْكَ،
আপনার দিকে
وَاَلْجَاْتُ
এবং ন্যস্ত করলাম
ظَهْرِيْۤ
আমার পৃষ্ঠদেশকে
اِلَيْكَ،
আপনার দিকে
رَغْبَةً
আশা নিয়ে
وَّرَهْبَةً
ও ভীত হয়ে
اِلَيْكَ،
আপনার প্রতি
لَا
নেই
مَلْجَاَ
কোনো আশ্রয়স্থল
وَلَا
এবং নেই
مَنْجَا
কোনো নিষ্কৃতি/মুক্তি
مِنْكَ
আপনার (পাকড়াও) থেকে
اِلَّاۤ
ছাড়া
اِلَيْكَ،
আপনার নিকট
اٰمَنْتُ
আমি ঈমান এনেছি
بِكِتَابِكَ
আপনার কিতাবের উপর
الَّذِيْۤ
যা
اَنْزَلْتَ،
আপনি অবতীর্ণ করেছেন
وَبِنَبِيِّكَ
এবং আপনার নবীর উপর
الَّذِيْۤ
যাকে
اَرْسَلْتَ
আপনি প্রেরন করেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এ দো‘আটি শিক্ষা দিলেন, তাকে বলেন: “যদি তুমি ঐ রাতে মারা যাও তবে ‘ফিতরাত’ তথা দীন ইসলামের উপর মারা গেলে।” [১]
বারা ইবনুল আযিব (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে বলেন, “বিছানায় যাওয়ার সময় তুমি সালাতের ওযূর মতো ওযূ করবে। এরপর ডান কাতে শুয়ে বলবে: (উপরের দুআটি)। এ তোমার শেষ কথা হবে (এর পরে আর কথাবার্তা বলবে না)। এ রাতে মৃত্যু হলে তুমি ফিতরাতের উপরে (নিষ্পাপভাবে) মৃত্যুবরণ করবে। আর বেঁচে থাকলে তুমি কল্যাণ লাভ করবে।” [২]
বারা ইবনুল আযিব (রা) বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে বলেন, “বিছানায় যাওয়ার সময় তুমি সালাতের ওযূর মতো ওযূ করবে। এরপর ডান কাতে শুয়ে বলবে: (উপরের দুআটি)। এ তোমার শেষ কথা হবে (এর পরে আর কথাবার্তা বলবে না)। এ রাতে মৃত্যু হলে তুমি ফিতরাতের উপরে (নিষ্পাপভাবে) মৃত্যুবরণ করবে। আর বেঁচে থাকলে তুমি কল্যাণ লাভ করবে।” [২]
[১] বুখারী, (ফাতহুল বারীসহ) ১১/১১৩, নং ৬৩১৩; মুসলিম ৪/২০৮১, নং ২৭১০।
[২] বুখারী (১০০-কিতাবুত তাওহীদ, ৩৪-বাব...আনযালাহু বিইলমিহি...) ৬/২৭২২ (ভা ২/১১১৫); মুসলিম (৪৮-কিতাবুদ্দাআওয়াত, ১৭-বাব মা ইয়াকূল ইনদান নাওম) ৪/২০৮১ (ভারতীয় ২/৩৪৮)।